ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রদ্রির পর এবার ম্যানসিটি ছাড়ছেন নিকো গঞ্জালেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম
নিকো গঞ্জালেজ। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে। এর আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্স ম্যানসিটি ছেড়েছেন।

ইএসপিএনের তথ্য অনুসারে, স্প্যানিশ এই মিডফিল্ডার ৫ কোটি ২০ লাখ পাউন্ডের (৭ কোটি ৯ লাখ ডলার) চুক্তিতে সেন্ট জেমস’ পার্কে পাড়ি জমাচ্ছেন। নিউক্যাসল প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ থাকবে সিটি।

এই গ্রীষ্মে সিটি ছেড়ে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে গঞ্জালেজ হবেন চতুর্থ। এর আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্স ক্লাব ছেড়েছেন।

আরও পড়ুন

২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে সিটিতে যোগ দেওয়ার পর মাত্র ১৮ মাস ক্লাবটিতে কাটিয়ে বিদায় নিচ্ছেন গঞ্জালেজ। সিটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল।

গ্রীষ্মের এক পর্যায়ে গঞ্জালেজ বলেছিলেন, তিনি সিটিতেই থাকতে চান। তবে এখন নিউক্যাসলের প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তিনি অব্যবহৃত বদলি হিসেবে বেঞ্চে ছিলেন। নতুন কোচ এনজো মারেস্কা তার বদলে সেন্টার-ব্যাক মার্ক গুয়েহিকে মিডফিল্ডে খেলানোর সিদ্ধান্ত নেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসনে হতাশার মধ্য দিয়ে অভিযান শুরু করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি তিনি।
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড।
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
বোকা জুনিয়র্সের হয়ে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারাদেস।
সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারাদেস
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক উইল জ্যাকস। ডান হাতের আঙুলে গুরুতর চোট পাওয়ায় তার অস্ট্রেলিয়া সফরও শেষ হয়ে গেছে।
অস্ট্রেলিয়া সফর শেষ ইংলিশ অলরাউন্ডার জ্যাকসের
আরও পড়ুন
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
আর্জেন্টাইন গোলরক্ষকের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টারে সিটি
পিএসজি-বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল