ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি ফুটবলারদের পেছনে ছুটছে ইংলিশ ক্লাবগুলো, নেপথ্যে যে কারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে রেকর্ডসংখ্যক জাপানি ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তাদের মান, তুলনামূলক কম খরচ এবং চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে খুবই কম ঝুঁকি থাকায় ইংলিশ ক্লাবগুলো জাপানি খেলোয়াড়দের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

গত সপ্তাহে মৌসুম শুরু হওয়ার সময় ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোতে জাপানের ১০ জন খেলোয়াড় নিবন্ধিত ছিলেন। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এই সংখ্যা আরও বাড়তে পারে। অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া জিওন সুজুকি ছিলেন সবচেয়ে আলোচিত নতুন সংযোজন।

সাবেক আর্সেনাল ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়ে লন্ডনে ফিরেছেন। মিডফিল্ডার হিদেমাসা মরিতা যোগ দিয়েছেন হাল সিটিতে এবং দাইজেন মায়েদা সেল্টিক ছেড়ে ইপসউইচ টাউনে পাড়ি জমিয়েছেন।

আরও পড়ুন

তারা প্রিমিয়ার লিগে আগে থেকেই প্রতিষ্ঠিত জাপানি খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রাইটনের কাউরু মিতোমা, লিভারপুলের ওয়াতারু এন্দো এবং প্যালেসের দাইচি কামাদা।

এএফপিকে সিএএ বেসের ফিফা-নিবন্ধিত এজেন্ট জোয়েল প্যানিক বলেন, ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ‘জাপানি খেলোয়াড়কে দলে নেওয়া ভালো সিদ্ধান্ত’- এমন আত্মবিশ্বাস বেড়েছে।

প্রায় ৬০ জন জাপানি খেলোয়াড়কে প্রতিনিধিত্ব করা প্যানিক বলেন, কোনো ক্লাব জাপানি খেলোয়াড়কে দলে নিয়ে তার মানিয়ে নেওয়া, ব্যক্তিত্ব, স্কোয়াডে একীভূত হওয়া কিংবা শৃঙ্খলা নিয়ে সমস্যায় পড়েছে এমন উদাহরণ খুব বেশি নেই।

তিনি আরও বলেন, আগে দলগুলো যে ঝুঁকির কথা ভাবত, বিভিন্ন অজানা বিষয় নিয়ে যে ভয় ছিল, তা এখন অনেকটাই চলে গেছে। কারণ প্রতিটি সফল জাপানি খেলোয়াড়ের উদাহরণ অন্যদেরও আরও আত্মবিশ্বাসী করে তুলছে।

প্রিমিয়ার লিগে আরও রয়েছেন লিডসের আও তানাকা, টটেনহামের কোটা তাকাই এবং কভেন্ট্রি সিটির তাতসুহিরো সাকামোতো।

জাপানের হয়ে ৪১টি ম্যাচ খেলা মিডফিল্ডার তানাকা দুই বছর আগে জার্মান ক্লাব ফর্চুনা ডুসেলডর্ফ থেকে মাত্র ৩৩ লাখ পাউন্ডে লিডসে যোগ দেন।

২০০১ সালে জুনিচি ইনামোতো আর্সেনালে যোগ দিয়ে এক বছর পর ফুলহ্যামে চলে যাওয়ার পরও লিগে কোনো ম্যাচ না খেলেই ইংল্যান্ড ছেড়েছিলেন। সেই সময়ের তুলনায় ইংল্যান্ডে জাপানি খেলোয়াড়দের অবস্থান অনেক দূর এগিয়েছে।

এর মধ্যে সাফল্যও এসেছে। শিনজি কাগাওয়া, শিনজি ওকাজাকি, তাকুমি মিনামিনো এবং এন্দোর, সবাই লিগ শিরোপার পদক জিতেছেন। ২৪ বছর বয়সী সুজুকি গত সপ্তাহে ইতালির পার্মা থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন। তিনি মাঠে নামলে প্রিমিয়ার লিগে খেলা প্রথম জাপানি গোলরক্ষক হবেন।

জাপানের অভিজ্ঞ ফুটবল সাংবাদিক ইয়োশিউকি ওসুমি বলেন, জাপানি গোলরক্ষক হিসেবে সে তার সময়ের চেয়ে ১০ বা ২০ বছর এগিয়ে আছে। সে যদি প্রিমিয়ার লিগে গোলরক্ষক হিসেবে খেলতে পারে, তাহলে জাপানি ফুটবলে তার বড় প্রভাব পড়বে বলে আমি মনে করি।

ইতোমধ্যেই ইংরেজিতে যোগাযোগ করতে পারায় প্রিমিয়ার লিগে সুজুকির মানিয়ে নেওয়ার প্রক্রিয়াও সহজ হবে। অতীতে তার সব স্বদেশি এই সুবিধা পেতেন না। তবে এখন আরও বেশি জাপানি খেলোয়াড় বুঝতে পারছেন, ইউরোপে সফল হওয়ার জন্য ভাষা জানা অত্যন্ত গুররুত্বপূর্ণ।

প্রায় আট বছর সাউদাম্পটনে কাটানো ইয়োশিদা জোর দিতেন, তার সঙ্গে মধ্যাহ্নভোজের টেবিলে বসা প্রত্যেক খেলোয়াড়কে ইংরেজিতে কথা বলতে হবে।

প্যানিক বলেন, আরও বিশ্বমুখী মানসিকতা তৈরি করা, খেলোয়াড়দের মধ্যে এই বিষয়টি জোর দিয়ে তুলে ধরতে তিনি খুবই আগ্রহী ছিলেন। জাপানের বর্তমান প্রজন্মের জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় কিংবা স্কোয়াডের খেলোয়াড়দের প্রায় সবাই এখন বেশ ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে।

বেশিরভাগ জাপানি খেলোয়াড় প্রিমিয়ার লিগে যাওয়ার আগে বেলজিয়াম, নেদারল্যান্ডস বা পর্তুগালের মতো ইউরোপের অন্য লিগে কিছু সময় কাটান।
চ্যাম্পিয়নশিপও এখন জনপ্রিয় আরেকটি ধাপ হয়ে উঠেছে। বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগে আটজন জাপানি খেলোয়াড় রয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
আইপিএলের ২০২৭ মৌসুমে খেলবেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও নিজের ফিটনেস ধরে রাখতে আগামী মৌসুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তার এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো ভারতীয় ক্রিকেট দলকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে হ্যারি ব্রুকের দল।  বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি এবং সনি বেকারের বোলিং নৈপুণ্যে হোবার্টে ৯৭ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বুধবার (১৮ নভেম্বর) হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেন ডাকেট। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার ডাকেট ও ব্যান্টন। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভার ৪ বলে ৭৪ রান যোগ করেন তারা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৯টি চারে ৪৪ রান করে ফেরেন ব্যান্টন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুট ১২, অধিনায়ক হ্যারি ব্রুক ১৭ এবং জর্ডান কক্স ১২ রান করে আউট হন। জফরা আর্চারও করতে পারেননি ৭ রানের বেশি। একপর্যায়ে ১৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেন ডাকেট। ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তার প্রথম শতক। শেষ পর্যন্ত ১১৫ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে উইল জ্যাকসের ব্যাটে তিনশ ছাড়ানো সংগ্রহ পায় ইংল্যান্ড। ৪৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৯ রান করেন তিনি। স্যাম কারান যোগ করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস ৪টি এবং ম্যাট রেনশ ৩টি উইকেট নেন। ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ১০ বলের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে ফিরিয়ে দেন গাস অ্যাটকিনসন ও সনি বেকার। এরপর জশ ইংলিসকেও সাজঘরে ফেরান বেকার। ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৫৫ রান করে লিয়াম ডসনের শিকার হন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হওয়ার আগে ৩৭ রান করেন ক্যারি। এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় ক্যামেরন গ্রিনকে। অ্যাটকিনসনের বাউন্সার হেলমেটের গ্রিলে লেগে মুখে আঘাত পাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন তিনি। পরে কনকাশন পরীক্ষায় সমস্যার বিষয়টি নিশ্চিত হলে তার বদলি হিসেবে মাঠে নামেন অলিভার পিক। তবে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। কুপার কনোলি ২৯, জ্যাক এডওয়ার্ডস ৩১ ও জেভিয়ার বার্টলেট ১৬ রান করেন। বেকারের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৩১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ১৩ রানে অপরাজিত থাকেন মাহলি বেয়ার্ডম্যান। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন সনি বেকার। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন লিয়াম ডসন। গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক পান একটি করে উইকেট। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৪-৭৫ মৌসুমে একমাত্র ওয়ানডেতে জয় এবং ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে এবারের সিরিজ জয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ইংলিশদের জন্য। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের নজির গড়ল তারা। পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে ১৩৫ রানের জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে হোবার্টেও দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করে ব্রুকের দল। এ জয়ে আরও একটি কীর্তি গড়েছে ইংল্যান্ড। হোবার্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল তারা। অন্যদিকে নিজেদের মাঠে টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হলো অস্ট্রেলিয়ার। আরটিভি/এসকে
হোবার্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
আইপিএলের নতুন আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় আসছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যারেস ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্যতম মালিক জয় মেহতা।
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
থাইল্যান্ডকে হারিয়েও আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ওমানের আজমানে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
আরও পড়ুন
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
ভিনিসিয়ুসের জোড়া গোল, শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত