ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। ২৩ আগস্ট প্রকাশিত একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে মন্ত্রিসভার এই সর্বসম্মত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।

গেজেট সূত্রে জানা গেছে, গত ১৩ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয়কে দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য ও গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচনা করছে সরকার।

মন্ত্রিসভার এই অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট দলের এই সাফল্য শুধুমাত্র একটি নির্দিষ্ট ম্যাচের জয় নয় বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক রূপান্তর, সক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার এক উজ্জ্বল প্রতীক।

মন্ত্রিসভা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে যে, বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলার প্রতি নতুন করে আরও উৎসাহিত করবে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সার্বিক সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন

এই স্মরণীয় জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৬.৬৭ পয়েন্ট অর্জন করে। সেই সাথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে অবস্থান নিশ্চিত করে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করে তাকে সম্মান জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আরও পড়ুন
পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, বেতন বাড়বে যেভাবে
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন
লড়াইয়ের আশা জাগিয়ে দিন শেষ করল বাংলাদেশ