ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারের জন্য যাকে দায়ী করলেন তালহা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম
বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলছেন বোলিং কোচ তালহা জুবায়ের। ছবি: সংগৃহীত

ম্যাকাই টেস্টে হার এড়াতে পারলেই অজিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে সেই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই হারের পর জন্য টসের পরাজয়কে দায়ী করেছেন বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের।

শনিবার (২৯ আগস্ট) দেশের ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানা তিনি।

বোলিং কোচ তালহা বলেন, এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে।

আরও পড়ুন

তবে পেসারদের কল্যাণে বিদেশের মাটিতে সাফল্য পাওয়ার আশা রেখেছেন সাবেক এই ক্রিকেটার। তার ভাষ্য, পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।

তিনি বলেন, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ও অন্যদের ব্যাপক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তালহা জুবায়ের, টেস্ট জেতার পর যেখানে গিয়েছি সেখানেই সমর্থন পেয়েছি। বাংলাদেশি বাদেও অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, সবাই আমাদেরকে সমর্থন করে গেছেন। অনেক ফোন কল পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি’অরের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
কোচ বদলেছে, সময়ও গড়িয়েছে; তবে পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আরও পড়ুন
দেশে বাড়ল সোনার দাম
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি