ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

টপ অ্যান্ড টি-টোয়েন্টির লাইন আপ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ এইচপি দলের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।

লিগ পর্বে দারুণ পারফরম্যান্সে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ এইচপি। শেষ পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। সমান ম্যাচে সমান জয় ও পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। রান রেটের ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে থাকতে হয়েছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের প্রথম দল মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে একে অপরের বিপক্ষে।

সে হিসেবে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ। ৬ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে তারা। রান রেটের বিচারে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপির পেছনে থাকায় তৃতীয় অবস্থানে ভিক্টোরিয়া।

অন্যদিকে নিউজিল্যান্ড ‘এ’ দল ৬ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে। সমান ৩টি করে জয় রয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ও হায়দরাবাদ কিংসম্যান একাডেমিরও। তবে রান রেটে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড ‘এ’।

ফলে প্রথম সেমিফাইনালে টেবিলের শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে নিউজিল্যান্ড ‘এ’।

সেমিফাইনালের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান একাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও হোবার্ট হারিকেন্স একাডেমির।

আরও পড়ুন

আগামী রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে একটি সেমিফাইনাল এবং সকাল ৭টায় অপর সেমিফাইনাল শুরু হবে। একই দিন বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

এখন অপেক্ষা শুধু ফাইনালের দুই দল নিশ্চিত হওয়ার।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য রয়েছে, আমরা খেলাধুলাকে পেশাদারিত্বের জায়গায় নিশ্চিত করতে কাজ শুরু করেছি। নতুন করে খেলাধুলা শুরুর মাধ্যমে আমরা খেলোয়াড়দের বের করে আনছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সবাই কাজ করছেন। এ ছাড়া আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোকে আমরা আধুনিকায়ন করে খেলার উপযোগী করে দিতে চাই। সেখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল টাইগাররা। তবে স্বপ্ন আর বাস্তবতা মাঝে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০ তে লিড নিয়েছে ক্যারিবিয়ানরা। এদিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১১২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৪৯ রান করা জন ক্যাম্পবেলকে বোল্ড করে বিদায় করেন শরিফুল ইসলাম। এরপর ত্যাগনারায়ন চন্দরপলকে (১) দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। এর আগে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে টেনেছেন আট নম্বরে ব্যাট করতে নামা নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ছয় উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে জাকের আলির দিকে তাকিয়ে থাকলেও ২২ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। ৯১ বলে চারটি চার মেরে ৫২ রান করে শেষ পর্যন্ত রস্টন চেজের শিকার হন তিনি। এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৫ রান। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সেই ইনিংস খেলেছিলেন তিনি। এবার বল হাতে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখলেন ডানহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভারে মাত্র ১৪২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন অধিনায়ক চেজ। জোমেল ওয়ারিক্যানের শিকার চার উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি চেজের পঞ্চম পাঁচ উইকেট। আরটিভি/এসআর
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
টাঙ্গাইলের দেলদুয়ারের বাবুপুরে শিশু-কিশোরদের খেলার মাঠের সংকট দূর করতে গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগে যুক্ত হলো সরকার।
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল।
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
আরও পড়ুন
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড
পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’