ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সংসার চালাতে বিপিএল-ডিপিএলের উপর নির্ভর থাকতে চান না মিঠুন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’— ২০২৪ বিপিএলের সময় এমন মন্তব্য করেছিলেন মুশফিকুর রহিম। তবে সংসার চালাতে বিপিএল ও ডিপিএলের উপর নির্ভরশীল থাকতে চান না মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন তিনি।

তিনি বলেন, আমাদের একটা দাবি ছিল ক্রিকেট বোর্ডে যেন বিপিএল ও ডিপিএলের উপর আমাদের সংসার নির্ভর না করে। ক্রিকেট বোর্ড এমন একটা কিছু আয়োজন করবে যেটার মাধ্যমে আমাদের সংসারের কথা চিন্তা না করতে হয়। আমাদের সবাই আর্থিকভাবে সচ্ছল হবে।

‘অবশ্যই, আমরা বিপিএল খেলতে চাই। অবশ্যই আমরা চাই প্রিমিয়ার লিগ আবার আগের মতো ফিরুক। যেটার মাধ্যমে খেলোয়াড়রা আরও বেশি লাভবান হতে পারবে।’

আরও পড়ুন

বিপিএল না হওয়ার ক্ষতিটা কীভাবে পুষিয়ে দেওয়া হতে পারে সেটারও একটা ধারণা দিয়েছেন মিঠুন। কোয়াব সভাপতি বলেন, আমরা চেষ্টা করেছি খেলোয়াড়রা যে ক্ষতিগ্রস্থ হয়েছে এটা তো পুষিয়ে দেওয়া সম্ভব না। আমি নিশ্চিত, এটা সবাই স্বীকার করবে। এই ক্ষতি পূরণ করা সম্ভব না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ১৫০-২০০ জন খেলোয়াড়কে আমরা কিভাবে লাভবান করতে পারি সেটা হতে পারে যে টুর্নামেন্টগুলো হচ্ছে এটার ম্যাচ ফি বাড়িয়ে একটা অ্যামাউন্ট দেওয়া। যেটার মাধ্যমে একজন খেলোয়াড় পুরো বছর সচ্ছলভাবে চলতে পারে। এই বিষয়গুলো আমাদের প্রাপ্তি।

প্রসঙ্গত, চলতি বছরে বিপিএল না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল খান। তাই এ বছর বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটাররা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে জেতা ব্রোঞ্জ এবার হাতছাড়া হলো বাংলাদেশের।
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সদ্য এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সোমবার সামনে আসে তার বিরুদ্ধে ওই অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাস দেন।  বিপরাজ ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনো আদালতে তা প্রমাণিত হয়নি। আরটিভি/এসকে
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার মতে, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে চান না তিনি।
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের