ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যুদ্ধাপরাধীর প্রশংসা, ফুটবল ক্লাব বোরাকের বিরুদ্ধে উয়েফায় অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ বসনিয়ার ফুটবল ক্লাব বোরাক বানিয়া লুকার ম্যাচে দণ্ডিত যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের প্রশংসা ও গৌরবগাথা তুলে ধরার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লাবটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বসনিয়ার কয়েকটি ভুক্তভোগী সংগঠন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফেনা সংবাদ সংস্থার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এসব সংগঠন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্লাবটির ম্যাচগুলোতে সমর্থকেরা বারবার রাতকো ম্লাদিচের প্রশংসা করে বিভিন্ন প্রতীক, ব্যানার ও বার্তা প্রদর্শন করেছেন।

আরও পড়ুন

সংগঠনগুলোর দাবি, এ ধরনের কর্মকাণ্ড উয়েফার নিয়মের গুরুতর লঙ্ঘন। তাই ঘটনাগুলো তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বোরাক বানিয়া লুকার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

রাতকো ম্লাদিচ ছিলেন বসনীয় সার্ব বাহিনীর সাবেক সামরিক কমান্ডার। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে।

Ratko_Mladic
যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচে । ছবি: সংগৃহীত

২০১৭ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০২১ সালে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলোর প্রক্রিয়া পরিচালনাকারী সংস্থা আপিলের পরও তার দণ্ড ও সাজা বহাল রাখে।

নেদারল্যান্ডসের দ্য হেগের একটি কারাগারে সাজা ভোগরত অবস্থায় গত ২৭ আগস্ট ম্লাদিচের মৃত্যু হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
এমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন ইতিহাস
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা