ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে ৮৯ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৭৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন অলরাউন্ডার উইল জ্যাকস। দুর্দান্ত স্পিনে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেটের দেখা পান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। টম ব্যান্টন ১০ রানে ফিরলেও পাওয়ারপ্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে স্বাগতিকরা। এরপর ২৯ বলে ৩২ রান করে আউট হন বেন ডাকেট।

জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে ইনিংসের ভিত শক্ত হতে থাকে। ওয়ানডেতে টানা সপ্তম হাফসেঞ্চুরির পথে থাকা রুটকে ৪৪ রানে বোল্ড করেন অভিষিক্ত সাচিন্দু। পরে অধিনায়ক ব্রুক ৬৯ বলে ৭টি বাউন্ডারিতে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

একপর্যায়ে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৮২ রান। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। মাত্র ২৯ রানের মধ্যে চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ থেকে আটকে দেয় তারা। জস বাটলার করেন ৩৩ বলে ৩১ রান।

শেষদিকে ৪৭ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন উইল জ্যাকস। তার ব্যাটে ভর করে কোনোমতে লড়াই করার মতো ২৬৫ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ২৭ রানে কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। জ্যাকসের স্পিনে একপর্যায়ে ১০৫ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ওয়েলালাগে। ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান তিনি। শেষ পর্যন্ত ১৭৬ রানে ৭ উইকেট থেকে একই ওভারে চার বলের মধ্যে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন জ্যাকস। পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

ওয়ানডে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটিই জ্যাকসের প্রথম ফাইফার।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বৃহস্পতিবার হেডিংলিতে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
আরও পড়ুন
পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি