ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগের দলবদল শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন বছর পর অবশেষে মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই লিগ শুরু করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্লাবগুলোর খেলোয়াড় দলবদল প্রক্রিয়া।

রোববার এবং আগামীকাল সোমবার— এই দুই দিনব্যাপী চলবে এই দলবদল।

প্রথম বিভাগ হকি লিগ কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশীদ এই উদ্যোগ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি জানান, প্রতিটি ক্লাব শুরু থেকেই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। লিগের সফল আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে ক্লাবগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।

লিগ কমিটির চেয়ারম্যান বলেন, মাঠে খেলা না থাকলে ক্রীড়াঙ্গনের বৈচিত্র্য হারিয়ে যায়। আমাদের এত চমৎকার মাঠ থাকা সত্ত্বেও গত তিন বছর কোনো হকি টুর্নামেন্ট হয়নি, যা সত্যি চিন্তার বিষয় ছিল।

আমরা শুরু থেকেই যেকোনো মূল্যে খেলা মাঠে গড়ানোর জন্য তৎপর ছিলাম। ক্লাবগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সফল করা সম্ভব নয়। আমরা আশাবাদী যে, দলবদল থেকে শুরু করে পুরো টুর্নামেন্ট জুড়ে ক্লাবগুলোর এই সহযোগিতা অব্যাহত থাকবে।

একটি সুন্দর ও জাঁকজমকপূর্ণ লিগ আয়োজনের মাধ্যমে আবারও হকির মাঠে দর্শক ফিরবে বলে আয়োজক ও ক্লাবগুলো বিশ্বাস করে।

প্রথম বিভাগ হকি লিগে অংশগ্রহণকারী ক্লাবের তালিকা— ওয়ারী ক্লাবম, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলরস এসসি, ফরাসগঞ্জ এসসি, শিশুকিশোর সংঘ, ওয়ান্ডারার্স ক্লাব, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়ং স্টার ক্লাব।

বাকি ক্লাবগুলো আগামীকাল দলবদল সম্পন্ন করবে বলে জানা গেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!
দরকষাকষি শেষ, আর্সেনালে যোগ দিচ্ছেন গিমারেস
স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা
দলবদলে আরও বড় চমক রিয়াল মাদ্রিদের