ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
পাকিস্তান টেস্ট দল। ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। লডর্সে হারার পর কোচ ও বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাঁটাইয়ের পর দলের সদস্যদের মোবাইল ফোন জব্দ করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের মোবাইল ফোন পিসিবির হেফাজতেই থাকবে।

তবে ঠিক কোন কোন ক্রিকেটারের ফোন কেড়ে নেওয়া হয়েছে বা বোর্ড কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে পিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমসহ প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।

আইসিসির ৪ নম্বর অনুচ্ছেদের (৪.১.১, ৪.১.২ এবং ৪.১.৩) বিধিনিষেধ অনুযায়ী ইন্টারনেট ব্যবহার বা অন্য যেকোনো কারণে খেলোয়াড়দের মোবাইল, ল্যাপটপ কিংবা ল্যান্ডলাইন ফোন বহন ও ব্যবহার করা সম্পূর্ণ বারণ।

সাধারণত পেশাদার ক্রিকেটে এই নিয়মগুলোই কঠোরভাবে মেনে চলা হয়। কিন্তু পিসিবির এবারের পদক্ষেপ আইসিসির সাধারণ প্রটোকলের চেয়েও চরম।

কোনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের কাছ থেকে পুরোপুরি ফোন কেড়ে নেওয়ার এমন ঘটনা ক্রিকেট বিশ্বে একেবারেই নজিরবিহীন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে এই সংস্করণে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
ইমার্জিং নেশনস ট্রফি / জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা।  শুক্রবার (১৩ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এদিন রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।  চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি। আরটিভি/এসআর
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা ভারত। সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতেই পারেনি শুভমান গিলের দল।
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।  এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন। আরটিভি/এসআর  
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট ঠাঁই পেতে যাচ্ছে জাদুঘরে।
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
আরও পড়ুন
অজু ছাড়া মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে?
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই