ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল। ছবি: আর্সেনাল

নানা নাটকীয়তার পর নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। নতুন মৌসুম সামনে রেখে মাঝমাঠ আরও শক্তিশালী করতে তাকে দলে নিয়েছেন স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে গানাররা। তবে বিবৃতিতে চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু উল্লেখ করা হয়নি।

গ্রীষ্মকালীন দলবদলের শুরুতেই আর্সেনালে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গিমারায়েস। দুই পক্ষের মধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় এই সপ্তাহে স্পেনের লা মাঙ্গায় চলমান নিউক্যাসলের অনুশীলন ক্যাম্প ছাড়েন তিনি।

আরও পড়ুন

এরপর লন্ডনে গিয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। নিউক্যাসল ছাড়াকে নিজের জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত মনে হয়েছে গিমারায়েসের।

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। কারণ নিউক্যাসল আমার কাছে অনেক কিছু। তবে আমি নতুন কিছুর অভিজ্ঞতা নিতে চেয়েছি। নিজের ও পরিবারের জন্য নতুন একটি চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।

এমিরেটস স্টেডিয়ামে নিজের লক্ষ্যের কথা তুলে ধরেছেন উচ্ছ্বসিত এই ফুটবলার, জীবনের এমন একটি পর্যায়ে আছি, যেখানে আমার এমন একটি চ্যালেঞ্জ দরকার। আমি ট্রফি জিততে চাই, ইতিহাস গড়তে চাই। আমার মনে হয়, এটা করার জন্য আমি সঠিক জায়গায় এসেছি। এখানে খেলা শুরু করতে আমি মুখিয়ে আছি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশাল অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা গিমারায়েসের সঙ্গে চার বছরের চুক্তি করেছে আর্সেনাল। পরবর্তীতে এই চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ রয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, ট্রান্সফার ফি ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২ হাজার ৪৭৫ কোটি টাকা।

বিদায়বেলায় গিমারায়েস ও তার পরিবারকে শুভকামনা জানিয়েছে নিউক্যাসল কর্তৃপক্ষ। ২০২২ সালের জানুয়ারিতে অবনমনের শঙ্কায় থাকা দলটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তৎকালীন কোচ এডি হাউয়ের অধীনে ম্যাগপাইদের ভাগ্য বদলে বড় ভূমিকা রাখেন।

২০২৪-২৫ মৌসুমে ফাইনালে লিভারপুলকে হারিয়ে ইএফএল কাপ জেতে নিউক্যাসল। এর মাধ্যমে গত সাত দশকের মধ্যে প্রথম অধিনায়ক হিসেবে দলটির হয়ে বড় কোনো ট্রফি উঁচিয়ে ধরেছিলেন গিমারায়েস।

তবে গত মৌসুমের প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ছিল ১২ নম্বরে। নিউক্যাসলে কাটানো সাড়ে চার বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৫ ম্যাচ খেলেছেন গিমারায়েস। গোল করেছেন ৩১টি। নিউক্যাসলের মতো আর্সেনালেও ৩৯ নম্বর জার্সি গায়ে খেলতে দেখা যাবে তাকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
হাল্যান্ড ও শের্কির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির
দরকষাকষি শেষ, আর্সেনালে যোগ দিচ্ছেন গিমারেস