
সৌম্য-ইমরুলের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। ৪২. ১ ওভারে ২৮৮ রান করে অনবদ্য বিজয় ছিনিয়ে আনলো বাংলাদেশ।
এই সৌম্যকে বাদ দিয়েই গঠন করা হয়েছিল ওয়ানডে সিরিজের দল। প্রথম দুই ম্যাচে ওয়ানডাউনে ব্যাট করে দুই ম্যাচেই শূন্য রানে বিদায় নেন ৩০ বছর বয়সে অভিষেক হওয়া ফজলে রাব্বি।
তৃতীয় ম্যাচে এসে তার বদলে ওয়ানডাউনে ব্যাট করতে আসেন সৌম্য সরকার। অথচ গতকালও অধিনায়কের কথায় নিশ্চিত ছিলো না সৌম্যর দলে সুযোগ হওয়া নিয়ে।
এক কথায় উড়ে এসে জুড়ে বসা সৌম্য নিজেকে প্রমাণ করলেন শতক হাঁকিয়ে। শত রান পূর্ণ করার উদযাপনটাও যে তার উড়ন্ত!
২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে ইনিংসের প্রথম বলেই। কাইল জার্বিসের বলে লেগ বিফোর হয়ে লিটন দাস ফেরেন শূন্যতেই।
ইনিংসের দ্বিতীয় বল থেকে বলতে ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে সৌম্য বললে ভুলও হবে না।
৮৪ বলে সৌম্য করলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শত রান। ইমরুলও এগোচ্ছেন শতক হাঁকানোর পথেই।
এই দু’জন মিলে ২৯.৫ ওভারে গড়েছেন ২২০ রানের জুটি। সৌম্য ৯২ বলে ১১৭ রান করে সাজঘরে ফিরলেও ইমরুল অপরাজিত আছেন ১১২ বলে ১১৫ রান করে।
আরও পড়ুন :
এমআর/পি




