
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হলো তিন দিনব্যাপী স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট-২০১৯। দশ জেলার প্রায় ৪০ জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ বারের আসর।
শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর নায়লা বারী, ও দেশ টিভির বার্তা সম্পাদক মাহামুদুল হাসান শামিম।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়নের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলনে কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবসহ ক্যারম ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা।
এসময় সাধারণ সম্পাদক বলেন, আমরা চেষ্টা করছি ক্যারমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই প্রতি বছরের মতো এবারো আয়োজন করেছি স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট।
আমরা আশা করছি খুব শিগগিরই একটা জাতীয় ক্যারম প্রতিযোগিতা করার।
এছাড়া বঙ্গবন্ধুর নামে একটা ইন্টারন্যাশনাল ক্যারম টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা চলছে বলেও জানান লিয়ন।
এসএস




