
২৯তম এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কংগ্রেসে এএফসি নারী নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার তিনি সাউথ জোনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মারিয়াম মোহাম্মেদকে ৩১-১৫ ভোটে হারিয়েছেন।
নির্বাচনে কিরণ আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কাউন্সিল সদস্যও নির্বাচিত হয়েছেন। এই দুইটি পদেই আগে নির্বাচিত হিসাবে ছিলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির এই সদস্য।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এএফসির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাহরাইনের সালমান বিন ইব্রাহিম আল খলিফা।
পদটিতে তিনি পুনরায় নির্বাচিত হলেন। তাছাড়া তিনি বর্তমানে ফিফার সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
ওয়াই




