
শাই হোপ যেন হয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ভরসার এক নাম। চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের ইনিংস খেলে আইরিশ বোলারদের আশাহত করেছিলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
আজ মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষেও তার ব্যাট চলছে সমানতালে। যেন গত ম্যাচের পুনরাবৃত্তি ঘটাচ্ছেন আজ।
ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ক্যারিবীয় অধিনায়ক।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই সাইফউদ্দিনকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন শাই হোপ। এরপর একে একে বিদায় নেন সুনীল অ্যামব্রিস, ডোয়াইন ব্রাভো। তাতে থামেনি হোপের ব্যাট।
চতুর্থ উইকেট জুটিতে রোস্টন চেজকে সঙ্গে নিয়ে ছুঁয়ে ফেলেন টানা দ্বিতীয় শতকের মাইলফলক।
বাংলাদেশী বোলারদের আশাহত করে তুলে নিলেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতক। ১২৬ বলে পূর্ণ করেন শতক। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন রস্টন চেজ।
৪০ ওভার শেষে দুই উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৯৭ রান। হোপের সংগ্রহ ১০১। আর ৫০ রানে অপরাজিত আছেন চেজ।
এমআর/ওয়াই




