ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দলবদলে ইংলিশ ক্লাবগুলোর লেনদেন ১৬,৯২০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ০৩:২৮ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি

২০১৯-২০ মওসুমের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর গ্রীষ্মকালীন দলবদলের শেষ তারিখ ছিল গতকাল ৯ আগস্ট। কথামত শেষ হয়ে গেছে খেলোয়াড় কেনা-বেচার সুযোগ। তবে ইউরোপের অন্যদেশগুলোতে বিশেষত লা লিগা, সিরি আ, লিগ ওয়ানে এখনো সুযোগ আছে দলবদলের।

নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনে দল গোছাতে তৎপর ছিল প্রতিটি ক্লাবই। বিশেষত শিরোপা প্রত্যাশী দলগুলো খরচের ক্ষেত্রে এগিয়ে। এবারের মওসুমে খেলোয়াড় কেনা-বেচায় ইংলিশ দলগুলো খরচ করেছে একশ’ ৪১ কোটি পাউন্ড! যা বাংলাদেশী টাকায় ১৬ হাজার ৯২০ কোটি!

তবে ২০১৭ সালকে অতিক্রম করতে পারেনি এ সংখ্যা। সে বছর একশ’ ৪৩ বিলিয়ন পাউন্ড বা ১৭ হাজার একশ’ ৬০ কোটি টাকা খরচ করেছিল ইংলিশ ক্লাবগুলো।

দলবদলের শেষ দিনে ক্লাবসমূহ খরচ করেছে ১৭ কোটি পাউন্ড। মাত্র ১৭ জন খেলোয়াড় কেনা-বেচা হয়েছে ডেড-লাইন দিন যা ২০০৯ সালের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম।

ম্যানচেস্টার ছেড়ে মিলানে নিজেকে মেলে ধরতে চান লুকাকু

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের খেলোয়াড় দলবদলের শেষ দিনে সবচেয়ে বড় অঙ্কটি অবশ্য ব্যয়ের নয়। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে রোমেলু লুকাকুকে বেচে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য ইন্টারকে গুণতে হয়েছে সাত কোটি ৪০ লাখ পাউন্ড।

মাত্র দুই বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন লুকাকু। কিন্তু পারফমেন্স দিয়ে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি, ২৬ বছর বয়সী বেলজিয়ান স্ট্রাইকার। জুভেন্টাসে যোগ দেবার গুঞ্জন উঠলেও শেষে ইন্টার মিলানকে বেছে নিয়েছেন লুকাকু।

শেষ দিনে বড় অংক খরচ করেছে এভারটন। আর্সেনাল থেকে তিন কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে আক্রমণভাগের খেলোয়াড় অ্যালেক্স আইয়োবিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। গ্রীষ্মকালীন দলবদলে নাইজেরীয় ফরোয়ার্ড এভারটনের সপ্তম রিক্রুট।

আর্সেনালের জার্সিতে নয়, এ মওসুমে এভারটনের জার্সিতে দেখা যাবে অ্যালেক্স আইয়োবিকে

এবারের দলবদল মওসুমে সবচেয়ে খরুচে ক্লাব আর্সেনাল। ১৫ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করা গানাররা শেষ দিনে দলে ভিড়িয়েছে দুজনকে। সেল্টিক থেকে লেফট-ব্যাক কিরান থেরনির জন্য আড়াই কোটি ও চেলসি থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের জন্য আশি লাখ পাউন্ড গুণতে হয়েছে ক্লাবটিকে।

ধারে লো চেলসোকে ভিড়িয়ে বড় কোপ মেরেছে টটেনহ্যামে

শেষ দিনে সক্রিয় ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স-আপ দল টটেনহ্যাম। ফুলহ্যাম থেকে দুই কোটি ২৭ লাখ ইউরোতে উইং-ব্যাক রায়ান সেসেগনোনকে দলে ভিড়িয়েছে স্পার্সরা। এছাড়া রিয়াল বেটিস থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসোকে এক বছরের জন্য ধারে এনেছে টটেনহ্যাম। মেয়াদ শেষে স্থায়ীভাবে কিনে নিতে পারবে তাকে।

ওয়াটফোর্ড নিজেদের রেকর্ড গড়ে আড়াই কোটি পাউন্ডে সেনেগাল উইঙ্গার ইসমাঈলা সার’কে দলে ভিড়িয়েছে রেনেস থেকে। আর মিডফিল্ডার ডেনিস প্রাতকে এক কোটি ৮০ লাখ পাউন্ডে সাম্পদোরিয়া থেকে কিনেছে লেস্টার সিটি।

ওয়াটফোর্ডের রেকর্ড গড়ার বিনিময় দিতে পারবেন তো ইসমাঈলা সার?

২০টি ক্লাবের মধ্যে এবার ১১টি ক্লাব নিজেদের দলবদলের রেকর্ড ভেঙেছে। শেষ দিনের অপেক্ষায় না থেকে আগেই দল গুছিয়েছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বাজারে তেমন সক্রিয় না থাকলেও শক্তি বাড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল।

অগ/এমআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শক্তিশালী রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের
এ নিয়ে টানা দুই হার রাজশাহী রয়ালসের। অন্যদিকে টানা দ্বিতীয় জয় রংপুর রেঞ্জার্সের। আন্দ্রে রাসেলের নেতৃত্বে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে দলটা। কিন্তু নিজেদের সপ্তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৭৪ রানে হারের পর আজ হেরেছে রংপুর রেঞ্জার্সের কাছে। প্রথম দুই ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচে জায়গা হারান, চতুর্থ ম্যাচে আবারও ফেরেন একাদশে। তিন ম্যাচে উইকেট শূন্য থাকায় পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম ম্যাচেও দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের। অথচ এই তাসকিন গত বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি! টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না রংপুর রেঞ্জার্সের। তাসকিন দলে ফিরেই হারিয়ে দিলেন শক্তিশালী রাজশাহী রয়ালসকে। টস জিতে ফিল্ডিং করাটা যেন নিয়ম করে ফেলেছে রাজশাহী। আজও ঘটেনি ব্যতিক্রম। ঢাকায় তৃতীয় পর্বে শেষ দিনের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে পাঠায় রংপুর রেঞ্জার্সকে। ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার শেন ওয়াটসন হতাশ করলেন এই ম্যাচেও। তার ব্যাটে রান যেন সোনার হরিণ। আজ মাত্র ৭ রানেই সাজঘরে ফেরেন আফিফ হোসেনের বলে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার নাঈম শেখ ধরে রেখেছেন ধারাবাহিকতা। ৪৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে ক্যাচ এন্ড বোল্ড হয়ে বিদায় নেন কামরুল ইসলাম রাব্বির বলে। চার নম্বরে ব্যাট করতে নেমে ক্যামেরুন ডেলপোর্টের ১৭ বলে ৩১, লুইস গ্রেগরির ১৭ বলে ২৮ আর শেষদিকে জহুরুল ইসলাম অমির ৮ বলে ১৯ রানে ভর করে ৬ উইকেটে ১৮২ রান তুলে ফেলে রংপুর। রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান ও আফিফ। ১টি করে উইকেট নেন রাব্বি ও ফরহাদ রেজা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রংপুর আজ যেন ফুলকির মতো জ্বলে উঠলেন। বল হাতে দুর্দান্ত তাসকিন, সঙ্গে মোস্তাফিজের আঁটসাঁট বোলিং কাবু করে ফেলে রাজশাহীর ব্যাটারদের। রাজশাহীর হয়ে অলোক কাপালির ব্যাটে আসে সর্বোচ্চ ৩১ (২৮) রান। এছাড়া রাবি বোপারার ২৮, নাহিদুল ইসলামের ১৯ রানের সঙ্গে বড় ইনিংস খেলতে ব্যর্থ হোন আন্দ্রে রাসেল। ৭ বলে ১৭ রানের ইনিংস খেলে রান আউটে কাটা পড়েন রয়ালস অধিনায়ক। ততোক্ষণে রাজশাহীর জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান পর্যন্ত তুলতে পারে রয়ালসরা। ৪৭ রানের জয়ে মাঠ ছাড়ে রংপুর। তাসকিন নেন ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ১ মেডেন নিয়ে দেন মাত্র ১৬ রান। লুইস গ্রেগরি নেন ২ উইকেট, মোহাম্মদ নাবী নেন ১ উইকেট। এমআর/ এমকে
শক্তিশালী রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের
আত্মবিশ্বাসই ম্যাচ জিতিয়েছে: আবু হায়দার
ডেভিড মালানের ৫১ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসকেও ছাপিয়ে গেছে আবু হায়দার রনির ৮ বলে ১২ রান। রনির এই ১২ রানের জাদুকরি ইনিংসে ভর করেই আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। মঙ্গলবার বঙ্গবন্ধু বিপিএলের ২৭তম ম্যাচে টস হেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগে ব্যাট করে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করায় ওয়ারিয়র্সদের সামনে। ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। টিকে থাকেন শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত। মূলত মালানের ব্যাটে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। লিয়াম প্লাঙ্কেটের করা ইনিংসের শেষ ওভারে কুমিল্লার প্রয়োজন ১৬ রান। প্রথম বলে ১ রান নিয়ে স্ট্রাইকে গিয়েই বাউন্ডারি হাঁকান আবু হায়দার রনি। পরের বলে আর বাউন্ডারি নয়, লং-অনে ওভার বাউন্ডারি আসে রনির ব্যাটে। চার নম্বর বলে প্রান্ত বদল করে স্ট্রাইকে যান মালান। পঞ্চম বলে দুই রান নিতে গিয়েই ঝামেলা বাঁধান অধিনায়ক। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাটে আসে ৫১ বলে ৭৪ রান। শেষ বলে ৩ রান লাগে। নতুন ব্যাটসম্যান মুজিব উর রহমানের বাউন্ডারিতে ২ উইকেটের (সানজামুলের রিটায়ার্ড হার্ট) জয় নিশ্চিত করে কুমিল্লা ওয়ারিয়র্স।  এতে নায়ক বনে যান আবু হায়দার রনি। উপস্থিত হোন সংবাদ সম্মেলনেও। এমন ব্যাটিংয়ের রহস্যটাও জানালেন তিনি। তার মতে, আত্নবিশ্বাসই এমন ব্যাটিং করার রহস্য। ৮ বলে ১২ রানের ম্যাচ জয়ী ইনিংসটাকে অবিশ্বাস্য মনে করছেন না এই বোলার। ‘হ্যাঁ, আমার আত্মবিশ্বাস ছিল কারণ আমি পাওয়ার ব্যাটিং নিয়ে বেশ কিছুদিন যাবত কাজ করছি। এইরকম অবস্থায় কিভাবে কাজ করা যায় সেটা জেনেছি। আর মালান ছিল। একটা সাহস ছিল যে পারব আমরা।’ তবে রনির পরিকল্পনায় ছিল মালানকে কিভাবে স্ট্রাইক দেয়া যায়। কেন না, সেট ব্যাটসম্যান হিসেবে মালানের পক্ষে কাজটা যত সহজ ছিল রনির পক্ষে ততোটা না। ‘আমার পরিকল্পনা ছিল মালানকে কিভাবে স্ট্রাইক দেওয়া যায়। শেষ ওভারে যখন খেলা চলে এসেছে এক দেয়ার অবস্থা ছিল না। কারণ রান ছিল ১৬। আমিও চেষ্টা করেছি মেরে রান নেয়ার।’ এমআর/ওয়াই                                                                                                       
আত্মবিশ্বাসই ম্যাচ জিতিয়েছে: আবু হায়দার
কাউকে অনুকরণ করার ইচ্ছা নেই: শান্ত
  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই নির্বাচকদের নজরে নাজমুল হোসেন শান্ত। এরইমধ্যে জাতীয় দলের হয়েও অভিষেক ঘটেছে ২১ বছর বয়সী এই ব্যাটসম্যানের। পুরাদস্তুর ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে করেন বোলিংও। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন দুটি। এই কটা ম্যাচে কতই বা আর তুলে ধরতে পেরেছেন নিজেকে। তরুণ শান্ত তাই শেখার দিকেই দিয়েছেন পুরোপুরি মনোযোগ। এবারের বঙ্গবন্ধু বিপিএলে খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। দলের হয়ে সব ম্যাচেই খেলেছেন। যদিও আশানুরূপ ব্যাটিংটা করতে পারেননি এখনও। ছয় ম্যাচে নেই একটিও পঞ্চাশোর্ধ রানের ইনিংস। সবশেষ ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গে শতরানের ওপেনিং জুটি গড়লেও করতে পেরেছিলেন মাত্র ৪১ রান। এর আগের পাঁচ ম্যাচে করেছেন ৪, ০, ১, ০ আর ৩০ রান। তবে কি টি-টোয়েন্টির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে শান্তর?  ‘না আমার কাছে ওইরকম মনে হচ্ছে না। এখন পর্যন্ত ৪০-৫০টা ম্যাচের মতো খেলেছি। এ বছরের শুরুর দিকের কয়েকটা ম্যাচ যদি দেখেন, প্রথম কয়েকটি ম্যাচে আমি দ্রুত আউট হয়ে গেছি। এক-দুই বলের মধ্যেই, তাই সেভাবে ইনিংসটা সাজানোর সুযোগই পাইনি। তো আমার কাছে ওইরকম কিছু মনেই হচ্ছে না। শেষ দুইটা ম্যাচে ভালো শুরু পেয়েছে, বাকি ম্যাচগুলোতে যদি এটা করতে পারি তাহলে বড় রান করার প্রত্যাশা করছি।’ বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল, এই সময়টায় সেভাবেই গড়ে তোলা হয়েছে তাকে। তাই প্রত্যাশাটাও বেশি। শান্ত বলছেন, প্রত্যাশা না থাকাটাই ভালো। ‘আসলে প্রত্যাশা না থাকা ভালো। সকলেরই প্রত্যাশা থাকে, নিজের থাকে, পরিবারের থাকে। এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে প্রক্রিয়াটা মেনে চললেই আমার মনে হয় ভালো করা সম্ভব। ভালো করলে এমনেই প্রত্যাশা পূরণ হবে।’ খুলনা টাইগার্সের হয়ে খেলছেন রিলে রুশো, রাবি ফ্রাইলিঙ্কের মতো ক্রিকেটাররা। শান্ত শিখছেন তাদের থেকেও। ‘আলাদাভাবে ওইরকম কোনও কথা হয়নি। তবে রুশো খুব ভালো টাচে আছে। শেষ দুই তিন বছর বিপিএলে খুব ভালো খেলছেন। তাকে দেখে অনেক কিছু শেখা যায়। অনেক সময় অনুশীলনে দেখা হয়, কথা হয়। অভিজ্ঞতা শেয়ার করে, যা আমার জন্য ভালো।’ জাতীয় দল কিংবা বিপিএল। বড় সব ক্রিকেটারদের সঙ্গে খেলে তাদের থেকে কিছু শেখার চেষ্টা করছেন বলেও জানান এই ওপেনার। তবে অনুকরণ করেন না বলেও জানান তিনি। ‘আমি সবার খেলা দেখেই কিছু না কিছু নেয়ার চেষ্টা করি। আমার নিজের একটা ধরন আছে খেলার, সেটার সঙ্গে মিল রেখেই কাজ করি। নির্দিষ্ট করে কাউকে অনুকরণ করার ইচ্ছা নেই।’ এমআর/ওয়াই
কাউকে অনুকরণ করার ইচ্ছা নেই: শান্ত
বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনব্যাপী রুপান্তর ও বাজার২৪ ডটকম মহান বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।  মঙ্গলবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী দল পেয়েছে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক।  প্রথম রানার আপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  পেয়েছে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক।  দ্বিতীয় রানার আপ দল আনসার পেয়েছে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক।  এদিকে নারী বিভাগে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসার পেয়েছে ৬টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। প্রথম রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীপেয়েছে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক। দ্বিতীয় রানার আপ বাংলাদেশ পুলিশ পেয়েছে ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক।  প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা।  ওয়াই
বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর
দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রেঞ্জার্স। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর রংপুরকে ব্যাট করতে পাঠায় রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। ৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে রয়্যালসরা। বলতে গেলে সুবিধাজনক স্থানেই রয়েছে লিটন দাস-আফিফ হোসেনরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রেঞ্জার্সদের অবস্থান ষষ্ঠ। তাই জয়ের বিকল্প নেই শেট ওয়াটসন নেতৃত্বাধীন দলটির সামনে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে তিন উইকেটের জয় পেয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। রংপুর রেঞ্জার্স শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, জহুরুল ইসলাম অমি, আল আমিন হোসেন জুনিয়র, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। রাজশাহী রয়্যালস  লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ ইরফান।  ওয়াই
রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর
আরও পড়ুন
বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
দ্বিতীয় ম্যাচেই ম্যান ইউ’র হোঁচট
ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো টটেনহ্যাম
উড়ন্ত সূচনা লিভারপুলের