
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। তবে ব্যাট করতে নেমেই সাকিবের ঘূর্ণিতে এলোমেলো আফগান শিবির।
ইনিংসের প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুই উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলীয় ৪ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরের পথ ধরেন ইহসানউল্লাহ। আর পরের বলেই রহমত শাহকে কট অ্যান্ড বোল্ড করেন সাকিব।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। আগের দিনের ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে কোনও রান যোগ হওয়ার আগেই আউট হন তাইজুল ইসলাম। দলীয় ২০৫ রানে ব্যক্তিগত ৭ রান করে রশিদ খানের পঞ্চম শিকার হন নাঈম হাসান। তবে ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২
বাংলাদেশ ১ম ইনিংস: ৭০.৫ ওভারে ২০৫
আরও পড়ুন
এসএস




