
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার সকালে শিরোপার লড়াইয়ে যুবা টাইগাররা টস হেরে ফিল্ডিং করছে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতেই ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে দলীয় ৮ রানেই টপ অর্ডার তিন ব্যাটসম্যান অর্জুন আজাদ, তিলক ভার্মা ও সুভেদ পার্কারকে হারিয়ে বিপাকে পরে ভারত। পরে আরও দুই উইকেট হারায় ভারত।
সব শেষ আপডেট অনুযায়ী ১৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬০ রান।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি (জিটিভি)।
ওয়াই/এসএস




