
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই চলছে পল্টন ময়দানের আউটার স্টেডিয়ামে। আজ বুধবার শেষ হয়েছে পঞ্চম দিনের খেলা।
আজ অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকা দুই বিভাগ মিলে মোট পাঁচটি ম্যাচ। বালিকা পর্বে অংশ নেয় মতিঝিল থানা, কোতোয়ালি থানা, মিরপুর থানা, উত্তরা থানা, ডেমরা থানা ও রমনা থানা।
এই তিন ম্যাচের প্রথম ম্যাচে জয় পেয়েছে মতিঝিল থানা। তারা কোতোয়ালি থানাকে হারায় ২-০ গোলে।
দ্বিতীয় ম্যাচে উত্তরা থানাকে ২-০ গোলে হারায় মিরপুর থানা। তৃতীয় ম্যাচে ডেমরা থানাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে হয় তুলে নেয় রমনা থানা।

বালক বিভাগে দুই ম্যাচে অংশ নেয় সূএাপুর থানা, রমনা থানা, মিরপুর থানা ও উওরা থানা ।
প্রথম ম্যাচে সূত্রাপুর থানাকে গোল বন্যায় ভাসায় রমনা থানা। ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় পায় রমনা থানা। অন্য ম্যাচে উত্তরা থানাকে ২-০ গোলে পরাজিত করে মিরপুর থানা।
গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হয় এই টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে ঢাকা জেলার শুরু হয়েছে টুর্নামেন্টটি।
এমআর/




