স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। সিঙ্গাপুরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে পুরোপুরি সেরে উঠতে আরও ছয়টি কেমোথেরাপি নিতে হবে তাকে। ক্রিকেট বোর্ডসহ চিকিৎসায় তাকে সহায়তা করেছেন বেশ কয়েকজন।
চিকিৎসা খরচ বহনে এবার জাতীয় দলের এই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
রোববার ক্রীড়া পরিষদের সম্মেলনে কক্ষে মোশাররফ হোসেন রুবেলের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করীম।
ভবিষ্যতেও রুবেলের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের রুবেলেন পাশে আসার উদাত্ত আহ্বান জানান জাহিদ আহসান রাসেল।
অগ




