
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে ভারতের গোকুলাম কেরালা এফসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল চট্টগ্রাম আবাহনী।
এমএ আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে উভয় দল। ২৯ মিনিটে পাল্টা আক্রমণে হেনরি কিসেক্কার গোলে এগিয়ে যায় গোকুলাম। পিছিয়ে পড়ে আক্রমণের ঢেউ তুললেও বিরতির আগে গোলের দেখা পায়নি মারুফুল হকের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে ৪৬ মিনিটে আরিফুলের পাস থেকে নিখুঁত শটে সমতায় ফেরান দিদিয়ের। ম্যাচের ৮০ মিনিটে মার্কোস জোসেফের গোলে আবার এগিয়ে যায় গোকুলাম। শেষ মুহুর্তে সোহেল রানার কাট ব্যাক থেকে দিদিয়েরের দ্বিতীয় গোলে আবারও সমতায় ফেরে বন্দর নগরীর দল। নির্ধারিত সময় ২-২ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে ম্যাথিউর গোলের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।
আরো পড়ুন
এমকে




