
অস্ট্রেলিয়া-পাকিস্তানের দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারী পাকিস্তান। দিনের আলোয় প্রথম ম্যাচে ইনিংসে হারের পর এবার দিনরাত্রির ম্যাচ খেলতে নেমেছে আজহার আলীর দল।
অ্যাডিলেড ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দলের অধিনায়ক টিম পেইন।
ব্যাটিংয়ে নেমে শুরুর ৩ ওভার তিন বলের মাথায় অজি ওপেনার জো বার্নসের উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৪ রানে বার্নসকে সাজঘরে ফিরিয়ে যে উল্লাসটা করেছিল পাকিস্তান, সেটা দিন শেষে চরম বেদনার।
গোটা দিনে ওই বার্নসের উইকেটটাই পাকিস্তানের সফলতা। এছাড়া বুক চিতিয়ে খেলেছেন ডেভিড ওয়ার্নার আর মার্নাস লাভুসানে।
ওয়ার্নার তার ক্যারিয়ারের ২৩তম শতক তুলে অপরাজিত আছেন ১৬৬ রানে। লাভুসানেও তুলে নিয়েছেন শতক। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় শতরানের ইনিংস। অপরাজিত আছেন ১২৬ রানে।
গোলাপি বলে পাকিস্তানের পেসারদের রাজত্ব করার কথা যেখানে, সেখানে অজি ব্যাটসম্যানরা রানের বনা বইয়ে দিচ্ছেন অ্যাডিলেডে। গোটা দিনে ছয় জন বোলার মিলেও ওই একটা উইকেটই নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩০২ রান!
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, মার্নাস লাভুসানে, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ট্র্যাভিস হেড, টিম পেইন (অধিনায়ক-উইকেট রক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লায়ন ও জশ হ্যাজলউড।
পাকিস্তান: শান মাসুদ, ইমাম-উল-হক, আজাহার আলী (অধিনায়ক), বাবর আজম, আসাদ শফিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), ইয়াসির শাহ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও মুহাম্মদ মুসা।
পি




