
এস এ গেমসের ১৩তম আসরে পুরুষ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। সোনা জয়ের লড়াইয়ে যুবা টাইগারদের সামনে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।
সোমবার ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস জেতার পর শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ দল।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসহাস। এছাড়া পাথুম নিসানকা ২২ রান করেন। ২০ ওভারের শেষ বলে ১২২ রান করে অল আউট হয় দ্বীপরাষ্ট্রের দলটি।
বাংলাদেশের হাসান মাহমুদ তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট তুলে নেন তানভির ইসলাম। একটি করে উইকেট তুলে নেন মেহেদী হাসান ও সুমন খান।
ওয়াই




