
স্প্যানিশ লা লিগায় ড্র করে বছর শেষ করলো রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গোলশূণ্য ড্র করে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।
রোবাবর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বছরে নিজেদের শেষ ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
শুরু থেকেই আক্রমণাত্বক খেললেও বিলবাওয়ের জালে বল জাড়াতে পারেননি করিম বেনজেমা-লুকা মদ্রিচরা।
এ নিয়ে লিগে টানা তৃতীয় ম্যাচে ড্র করলো রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে পড়ল মাদ্রিদের দলটি।
স্প্যানিশ লিগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ওয়াই




