
আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগাম (এফটিপি) অনুযায়ী নতুন বছরের শুরুর দিকে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের। সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা উল্লেখ রয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ছোট ফরম্যাটের ক্রিকেটে অংশ নিলেও সাদা পোশাকে কোনও ম্যাচ খেলতে আগ্রহ নেই তাদের। এই বিষয়টি নিয়ে দুই বোর্ডের মাঝে চিঠি আদান প্রদান হয়েছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মনি, টেস্ট সিরিজ নিয়ে বাংলাদেশের পরিস্কার মন্তব্য জানতে চেয়েছেন। দলটির কোচ মিসবাহ উল হকও চটেছেন। এবার আইসিসিকে ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক আজহার আলী।
আজহার আলী বলেন, ‘আমি নিশ্চিত পিসিবি বিষয়টি খতি দেখছে। কিন্তু সফর করতে না চাওয়ার কারণ আমার কাছে বোধগম্য হচ্ছে না। আমরা টেস্ট খুব একটা খেলতে পারি না, আমি নিশ্চিত বাংলাদেশের অবস্থাও এমনটাই। আমাদের উচিত একে অপরকে সহযোগিতা করা। আমি আইসিসিকে বলবো ব্যবস্থা নিতে। এখানে সব কিছু চলছে দারুণভাবে। দর্শক মাঠে আসছে। আমাদের ক্রিকেটের মানও বেশ ভালো। এখানে না আসার কোনও কারণ নেই।’
দীর্ঘ ১০ বছর পর ঘরের মাটিতে টেস্ট খেলেছে পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে সন্ত্রাসী হামলা চালোনো হয়। এরপরই দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে যায়। যদিও দীর্ঘদিন ক্রিকেটকে মাঠে ফেরানোর জন্য ব্যাপক চালিয়ে আসছিল দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
‘এটা আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অনেক দলই আসছে, যাচ্ছে (পাকিস্তানে)। পিএসএলের ম্যাচগুলো আমরা এখানেই খেলেছি। বিশ্ব একাদশ এসেছে, বড় বড় অনেক দল এখানে খেলে গেছে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে সেই শ্রীলঙ্কা দলই এখানে এসে খেলে গেছে। দুটি টেস্টে অংশ নিয়েছে তারা। এমন পরিস্থিতে এশিয়ান দলগুলো যদি একে অপরের পাশে না দাঁড়ায় সহায়তা না, তাহলে আমরা কোথায় গিয়ে থামবো?’
ওয়াই




