
মা আরাফাত বেগম, বাবা মো. উবায়েদউল্লাহকে নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
কয়েকদিন আগেই বাবা হয়েছেন তিনি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন।
স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির কোলজুড়ে এবারও ছেলে সন্তান এসেছে তাদের ঘরে। মাঠের খেলা বন্ধ থাকায় আপাতত পরিবার নিয়েই সময় কাটছে জাতীয় দলের এই অভিজ্ঞ সদস্যের।
ফেসবুকে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

ভালোবাসা প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার আব্বু-আম্মু। বাবা-মাকে ভালোবাসতে কোনও দিবস লাগে না। মা-বাবার মমতার ছায়া সন্তানের জন্য মহান আল্লাহ-তাআলার অনেক বড় আশীর্বাদ। আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আমিন।’
ওয়াই




