
জল ঘোলা কম হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় নির্ধারিত সময়ে স্থগিত ঘোষণা হয়ে যায় আইপিএলের ১৩তম আসর।
এরপর কথা ওঠে আইপিএল আয়োজনে বাধা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাভাইরাসের বর্তমান অবস্থা চিন্তা করে শেষ পর্যন্ত এই দুটি আসরও স্থগিত করে দেয় আইসিসি।
তাই আইপিল আয়োজনে আর কোনো বাধা থাকল না। ঘরের মাঠে আয়োজন না করতে পারলেও ক্ষতি পোষাতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। এর আগেও আইপিএল আয়োজনের অভিজ্ঞতা রয়েছে আরব আমিরাতের।
ক্রিকইনফোর তথ্যমতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবুধাবি ও শারজাতে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদসংস্থা পিটিআই-কে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, এ বছর আইপিএলের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে৷ দশ দিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷
যেহেতু অধিকাংশ ক্রিকেটারই ঠিক ভাবে অনুশীলন করতে পারছেন না, তাই প্রস্তুতির জন্য তাদের অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন৷ এক্ষেত্রে বিদেশি খেলোয়াড়রা সরাসরি আরব আমিরাতে চলে যাবেন বলেও জানিয়েছেন ব্রিজেশ প্যাটেল৷
আরও পড়ুন:
এমআর/




