ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হোয়াইট ওয়াশের পর তিনজন গেলেন ক্যাসিনোতে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ০৬:০৭ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর এবং ওয়ানডেতেও হোয়াইট ওয়াশ। প্রেস ব্রিফিংয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে শিক্ষা নেয়ার বিষয়টি উল্লেখ করে দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, বাংলাদেশ ক্রিকেটারদের জন্য এটা বিপদ সংকেত।

সিনিয়র ক্রিকেটার ও সফলতম এ অধিনায়কের এই সতর্কবার্তা দেয়ার প্রায় তিন ঘণ্টা পরই দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম ঘটালেন এক কাণ্ড।

টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর এবারের লক্ষ্য দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি হবে ২৬ অক্টোবর ম্যাঙ্গায়ুং ওভালে। দ্বিতীয় ও শেষটি হবে ২৯ অক্টোবর। সোমবার ব্লুমফন্টেইনে উড়ে যাবার কথা। তাই রোববার দলের সবার জন্যই শুধু একটিই নির্দেশনা ছিল, যে যেখানেই থাকুক রাত ১০টার মধ্যে হোটেলে ফিরে আসতে হবে।

কিন্তু নাসির, তাসকিন শফিউল রাত ১১টা পর্যন্তও হোটেলে ফিরে যাননি সেদিন। দলের প্রধান নির্বাচক ও এ সিরিজের ম্যানেজারের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই রিপোর্ট পেয়েছেন সোমবার সকালে।

সূত্র জানায়, রোববার শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ২০০ রানে বিশাল ব্যবধানে হারের কয়েক ঘণ্টা পর ইস্ট লন্ডনের একটি ক্যাসিনোতে দেখা যায় ওই তিন ক্রিকেটারকে।

এ বিষয়ে নান্নু বলেন, ‘আমি ওদের জিজ্ঞেস করে জানলাম, ওরা রাতের খাবার খেতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখানে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গেও আড্ডা দিয়েছে তাই দেরি হয়েছে।’

এ ব্যাপারে অবশ্যই আরো তদন্ত হবে জানিয়ে নান্নু বলেন, ‘আমি এয়ারপোর্টে ওদের মৌখিকভাবে জিজ্ঞেস করেছি। ব্লুমফন্টেইনে গিয়ে যখন টিম মিটিং হবে, সেখানে এসব নিয়ে তিনজনকে বিস্তারিত জিজ্ঞেস করা হবে।’

দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচসহ দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলেছেন তাসকিন। দুই টেস্টের তিন ইনিংসে মাত্র একটি উইকেট পান তিনি। আর ওয়ানডে ম্যাচগুলোতে তার বোলিং ইকোনোমি ছিল যথাক্রমে ৭.৬২, ৭.৭৮ আর ৯.৪২। এতো রান খরচ করিয়ে মাত্র একটি উইকেট তুলতে পেরেছেন তিনি।

অন্যদিকে প্রথম দুই ওয়ানডে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন সেকশনেই ব্যর্থ হয়েছেন নাসির। প্রথম দুই ম্যাচে রান করেছেন ১১ ও ৩ রান। ম্যাচ দুটিতে ১৩ ওভার বল করে রান দিয়েছেন ৭৮। বিনিময়ে একটি উইকেটও তুলতে পারেননি তিনি।

আর টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে দুই উইকেট পান শফিউল। পরে দেশে ফিরে আসলেও মুস্তাফিজুর রহমানের ইনজুরির কারণে ফের দলে ডাক পান তিনি।

ওয়াই/সি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উড়ন্ত ফিনিক্স পাখি ফিলিপস!
ব্যাটসম্যান-বোলারদের দাপটে পুরো টি-টোয়েন্টির আলো থাকে তাদের ওপর। মাঝে মাঝে ঝলক দেখান ফিল্ডাররা। যেন তারা বুঝিয়ে দিতে চান এ লড়াইয়ে তারাও আছেন। আইপিএলে কলিন মুনরোর ক্যাচ বা বিগ ব্যাশে কেন উইলিয়ামসনের ক্যাচ ফিল্ডিংকে নিয়ে গিয়েছে আরেক উচ্চতায়।  ব্যাটসম্যান-বোলারদের এই ক্রিকেট ফরমেটকে আরো আকর্ষণীয় করে তুলেছে ফিল্ডাররা। তেমনই অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে হৈচৈ ফিলে দিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক গ্লেন ফিলিপস। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গেইলের উইকেট নেন শেঠ র‌্যান্স। তবে উইকেটটি র‌্যান্স নিলেও গেইলকে প্যাভিলিয়নে ফেরানোর মূল কারিগর কিউই উইকেটকিপার গ্লেন ফিলিপস। র‌্যান্সের বল পুল করলে ব্যাটের কানায় লেগে সেই শট উইকেটরক্ষকের পিছনে যায়। উসাইন বোল্টের গতিতে দৌড়ে প্রায় বাউন্ডারির লাইনের সামনে থেকে কার্যত উড়ে গিয়ে সেই বলকে তালুবন্দি করেন গ্লেন। ফেসবুকে এই ক্যাচের ভিডিও ছড়িয়ে পরা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্যাচও এটাকে বলতে শুরু করেছেন অনেকে। ম্যাচটি ৪৭ রানে জিতে নেয় নিউজিল্যান্ড। এএ
উড়ন্ত ফিনিক্স পাখি ফিলিপস!
দেশের ক্রিকেটের সবচেয়ে নাটকীয় বছর
চলতি বছর নয়টি টেস্ট খেলে বাংলাদেশ। শততম টেস্টে জয়, চ্যাম্পিয়ননস ট্রফিতে সেমিফাইনাল খেলা, অস্ট্রেলিয়া বধের মতো সুখস্মৃতি রয়েছে। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজার টি-টোয়োন্টি থেকে অবসর, টেস্ট থেকে সাকিব আল হাসানের সাময়িক অবসর আর কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ দিয়ে শেষ হয়েছে নাটকীয় এই বছর। গত বছরের ডিসেম্বরেই নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ দল। বছর শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রত্যেকটিতে হারতে হয় সাকিব-তামিমদের। ১২ জানুয়ারি শুরু হয় কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৩৯ রান করে টাইগাররা। অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৩৫৯ রানের বিশাল জুটি গড়েন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম ও টাইগারদের হয়ে তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন সাকিব। অন্যদিকে মুশফিকের ব্যাট থেকে আসে ১৫৯ রানের চমৎকার একটি ইনিংস। যদিও সিরিজের দুটি ম্যাচেই হারতে হয় সফরকারীদের। ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারত সফর করে মুশফিক বাহিনী। একপেশে ম্যাচটিতে ২০৮ রানের জয় পায় টিম ইন্ডিয়া। সেই ম্যাচে মুশফিকের লড়াকু সেঞ্চুরি ছাড়া বলার মতো আর কিছুই ছিল না। পরের মাসে প্রথম দিকে শ্রীলঙ্কা সফরে যায় দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৫৯ রানে বিশাল ব্যবধানে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। নিজেদের শততম ম্যাচে চার উইকেটে জয় পায় মুশফিক বাহিনী। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। শেষটিতে স্বাগতিকরা। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হবার কারণে সিরজটি ড্র হয়। এপ্রিলের শুরুতে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজে দুটি ম্যাচ হয়। একটিতে স্বাগতিক ও অপরটিতে সফরকারীরা জয় পায়। মজার বিষয় হচ্ছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব সিরিজই ড্র হয়।  সবাইকে অবাক করে শেষ টি-টোয়েন্টি শুরু হবার কিছুক্ষণ আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রঙিন পোশাকের কাণ্ডারি ম্যাশ। দায়িত্বটি দেয়া হয় সাকিব আল হাসানকে। তবে ওয়ানডে দল এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তিনি। মে মাসের দ্বিতীয় সপ্তাহে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় ওয়াননেড সিরিজে খেলতে যায় টাইগাররা। মুখোমুখি হয় আইরিশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। সব মিলিয়ে চমৎকার পারফরমেন্স করলেও বৃষ্টির কারণে কপাল পুড়ে মাশরাফির দলের। দুই পয়েন্ট কম হবার কারণে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকতে হয় তাদের। জুন মাসের প্রথম দিন চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয় পায়। গ্রুপপর্বের শেষ ম্যাচে সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ ২২৪ রানের বিশাল জুটি গড়েন। দুজনই তুলে নেন সেঞ্চুরি। পাঁচ উইকেটে জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় টাইগার বাহিনী। তবে সেমিতে ভারতের বিপক্ষে নয় উইকেটে হারতে হয় তাদের। আগস্টের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ঢাকায় শুরু হয়। ওই ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় হাথুরুসিংহের শিষ্যরা। তবে দ্বিতীয় ম্যাচে সাতে উইকেটে জয় নিয়ে বাংলাদেশ ছাড়ে স্টিভেন স্মিথের দল। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টেস্ট থেকে স্বেচ্ছায় ছয় মাসের অবসরে যাবার ঘোষণা দেন সাকিব। ওই মাসের শেষ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ দল। প্রত্যেকটি ম্যাচেই শোচনীয় হারের লজ্জা নিয়ে দেশে ফিরে আসে তারা। প্রশ্নের মুখে পড়ে মুশফিকের টেস্ট অধিনায়কত্ব। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর চাউর হয়, বাংলাদেশ দল থেকে পদত্যাগ করছেন কোচ হাথুরু। পাড়ি জমাচ্ছেন নিজ দেশ শ্রীলঙ্কায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ১৫ অক্টোবরের আগেই পদত্যাগপত্র জমা দেন তিনি। তার বদলে নতুন কাউকে খুঁজছে বোর্ড। সব শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুশফিককে সরিয়ে টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় সাকিব আল হাসানকে। আর তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। এদিকে সব আনুষ্ঠানিকতা শেষ করে লঙ্কান শিবিরের হাল ধরেন হাথুরু। নতুন বছরের জানুয়ারিতে তার অধীনে থাকা শ্রীলঙ্কা দলের বিপক্ষে নামবে টাইগাররা। ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়েকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ। আর ৩১ তারিখ থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজর প্রথমটি নামবে বাংলাদেশ। তবে প্রশ্ন রয়েই যাচ্ছে সাবেক গুরুর বিপরীতে কেমন পারফরম করবে শিষ্যরা? ওয়াই/কে
দেশের ক্রিকেটের সবচেয়ে নাটকীয় বছর
মোহাম্মদ নবী-রশিদ খানদের দায়িত্বে সিমন্স
ডিসেম্বরেই টাইগারদের কোচ হওয়ার জন্য বিসিবির কাছে সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন ফিল সিমন্স। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি ও রিচার্ড পাইবাস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার সিমন্স সেই সাক্ষাৎকারে ৪০ মিনিটেই তুলে ধরেছিলেন বাংলাদেশ দল নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের কথাতেই বোঝা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচের এখানে জায়গা হচ্ছে না।  আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উঠতি দল আফগানিস্তান তাই সুযোগটা হারাতে চায়নি। তারা তাদের প্রধান কোচের পদে দায়িত্ব দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী সিমন্সকে। রোববার জাতীয় দলের নতুন হেড কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  আগামী ৮ জানুয়ারি দুবাইয়ে মোহাম্মদ নবী-রশিদ খানদের দায়িত্ব নেবেন ৫৪ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার। তিনি প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন লালচাঁদ রাজপুতের খালি জায়গায়। মাস তিনেক হলো দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে রাজপুতের। আর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের দায়িত্ব পেয়েছেন সিমন্স। ফেব্রুয়ারিতে শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এ সিরিজ সামনে রেখে সিমন্স দুবাইয়ে যোগ দেবেন তার শিষ্যদের সঙ্গে।  সিমন্সকে নিয়োগ দেয়ার বিষয়টি জানিয়ে আফগানিস্তান বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই বলেছেন, ফিল সিমন্স আমাদের দলটাকে বোঝেন বলেই তাকে বেছে নেয়া হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড দলের বিপক্ষেই আফগানিস্তান খেলবে।' বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে অংশ নেয়ার পাশাপাশি এসিবিতেও যোগাযোগ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ টেস্ট এবং ১৪২ ওয়ানডে খেলা সিমন্স। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড দলের কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া গত বছর আফগান জাতীয় দলেরই কোচিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন সিমন্স। এএ
মোহাম্মদ নবী-রশিদ খানদের দায়িত্বে সিমন্স
আলোচনায় ছিল মাঠের বাইরের খেলা
মাঠে খেলেন খেলোয়াড়রা। আর বাইরে খেলেন কর্তারা। কর্তা ব্যক্তিদের নির্বাচনের ঢামাডোল আর নাটকীয়তায় ভরপুর ছিল গেল বছর। জনপ্রিয়তায় যেমন মাশরাফি, সাকিবরা এগিয়ে রয়েছে তেমনি কর্তাদের আকর্ষণের মাঝে ছিলেন নাজমুল হাসান পাপন। ফাঁকা মাঠে গোল দিয়ে আরো একবার সভাপতি হয়েছেন তিনি।  একই অবস্থা অলিম্পিকেও। তবে নানা সমীকরণ আর খাজা রহমতুল্লাহ’র মৃত্যুও জট খোলাতে পারেনি হকির নির্বাচনে।  কম যাননি মাঠের খেলোয়াড়রাও। আরাফাত সানির নারী ঘটিত মামলা কিংবা তাসকিনের হঠাৎ বিয়ে নতুনমাত্রা দিয়েছিল এ বছরের ক্রীড়াঙ্গনকে।  খেলার দুনিয়ায় কত খেলা হয়, হয় নাটক। মাঠের খেলার থেকে অনেকটাই বেশি জমে মাঠের বাইরে। এ যেমন এ বছরজুড়ে আলোচনায় ছিল কে হচ্ছেন ক্রিকেট বোর্ডের সভাপতি।  আইনের মারপ্যাচ আর সাবের হোসেন চৌধুরী ও নাজমুল হাসানের কথার লড়াইটাও জমেছিল বেশ। বছরের শুরুতে আর সভাপতি হবেন না বলে এমন ঘোষণা দিয়ে নির্বাচনকে জমিয়েও দিয়েছিলেন পাপন। তবে শেষ পর্যন্ত সুপার ওভার কিংবা রিজার্ভ ডে তে গড়ায়নি নির্বাচন। ফাঁকা মাঠে গোল দিয়ে ক্রিকেটের মসনদে নট আউট নাজমুল হাসান পাপন।  ভোট না হলেও রং ছিল বিসিবিতে। সে উৎসবের ছিটেফোটাও ছিল না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে। এখানে অবশ্য নট আউট মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।  হকিতে টার্ফের রং বদলের মতোই নাটকীয়তার নীল বিষ ছিল সারা বছর। বন্যার পানি নেমে শীত আসলেও নামেনি নির্বাচনের তফসিল। নট আউট থেকে জীবন যুদ্ধে আউট হয়েছেন খাজা রহমতুল্লাহ। তবে জিলাপীর প্যাঁচ কাটেনি হকির।  হকির এমন নাটকীয়তাকেও হার মানিয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। যে নারীকে ঘিরে জেল খেটেছেন সেই নারীর বাঁক খাওয়া বলেই বোল্ড সানি। আদালতের মারপ্যাঁচ কাটিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি।  সানি যেমন সান দেখিয়েছেন তেমনি হাজারো তরুনীর চোখে অমানিশার কারণ হয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা থেকে তার প্লেন সোজা ল্যান্ড করে সাঈদা লোপার বিয়ের পিড়িতে। মনের খেরো খাতায় তাসকিনরা সুখে থাক মুছে যাক পুরনো বছরের সব জঞ্জাল। এএ/ওয়াই
আলোচনায় ছিল মাঠের বাইরের খেলা
এবার ফক্স স্পোর্টসের সেরা একাদশে মুশফিক
চলতি বছর জাতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। চলছিল নানা ধরনের সমালোচনা। ব্যাটিং ও কিপিং ব্যর্থতার পাশাপাশি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বছরের শেষ প্রান্তে সব কিছুকে পেছনে ফেলে পাচ্ছেন একের পর এক সুখবর। বছরের সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস। এতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সব মিলে এ বছর ৮ ম্যাচে করেছেন ৭৬৬ রান। ৫৪.৭১ গড়ে তার। ১২টি ক্যাচের পাশাপাশি দুইটি স্টাম্পিং আছে মুশির। কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের টেস্ট একাদশে মুশফিককে রাখা হয়েছিল উইকেটকিপার হিসেবে। ফক্সের সেরা একাদশেও উইকেটের পেছনে তাকেই রাখা হয়েছে। এ বছরই নিজেদের শততম টেস্ট খেলে টাইগাররা। মুশফিকের অধীনেই শ্রীলঙ্কার মাটিতে জয় পায় বাংলাদেশ দল। অন্যদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর কীর্তি লাভ করে দল। ওই ম্যাচেও দলপতি ছিলেন তিনি।  ফক্স স্পোর্টসের একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিনজন করে রয়েছেন। এছাড়া বাংলাদেশ ও ইংল্যান্ডের এক জন করে জায়গা করে নিয়েছেন। এক নজরে ফক্স স্পোর্টসের বর্ষসেরা টেস্ট একাদশ ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পুজারা (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি(ভারত), মুশফিকুর রহিম (বাংলাদেশ) (উইকেটকিপার), রবিন্দ্র জাদেজা (ভারত), নাথান লায়ন(অস্ট্রেলিয়া), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস এন্ডারসন (ইংল্যান্ড)। ওয়াই/পি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব
এবার ফক্স স্পোর্টসের সেরা একাদশে মুশফিক
আরও পড়ুন
আলোচনায় ছিল মাঠের বাইরের খেলা
তীরে এসে নিজেকে ডুবালেন নাসির
‘যদি একদিন’ সিনেমায় রোমিও তাসকিন
মন্ত্রী ছায়েদুল হকের মরদেহ নাসিরনগরে