খালেদা জিয়াকে নিয়ে আকরাম খানের আবেগপূর্ণ স্মৃতিচারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৬:১২ এএম


খালেদা জিয়াকে নিয়ে আকরাম খানের আবেগপূর্ণ স্মৃতিচারণ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে পুরো জাতিন সঙ্গে গভীর শোকে মুহ্যমান জাতীয় দলের সাবেক অধিনায়ক অধিনায়ক আকরাম খান। তিনি বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন। বেগম জিয়ার সঙ্গে নিজের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন আকরাম খান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আকরাম খান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের মায়ের মতো। আমাদের খুব ভালোবাসতেন। যখনই তার সান্নিধ্যে গেছি, সব সময় স্নেহ ও সম্মান পেয়েছি। হাসিমুখে ডাকতেন, খোঁজখবর নিতেন।

বেগম জিয়ার ক্রীড়াপ্রীতি এবং ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি তার মমত্ববোধের উদাহরণ তুলে ধরে আকরাম খান বলেন, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। আমার নেতৃত্বে বাংলাদেশ দুটি বড় সাফল্য পেয়েছে। প্রথমটি ১৯৯৬ সালে— তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সে বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হই, আর আমি ছিলাম দলের অধিনায়ক। 

বিজ্ঞাপন

তিনি জানান, এসিসি ট্রফি জয়ী দলকে প্রধানমন্ত্রী থাকাকালীন আন্তরিক সংবর্ধনা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই স্মৃতি আজও তার মনে গভীরভাবে দাগ কেটে আছে। এরপর ১৯৯৭ সালের এপ্রিলে মালয়েশিয়ায় আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেশে ফিরি আমরা। তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন প্রধান বিরোধী দলীয় নেত্রী। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয়ে বিরোধী দলে যায়। 

তবে বিরোধী দলের নেত্রী হয়েও জাতীয় ক্রিকেট দলের প্রতি বেগম জিয়ার ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না বলে জানান আকরাম খান। বেগম খালেদা জিয়া আমাদের উষ্ণ ভালোবাসা ও সম্মানে সিক্ত করেছিলেন। প্রথমে হোটেল পূর্বাণীতে আমাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে মিন্টো রোডে তার কার্যালয়ে নিয়ে গিয়ে উপহার সামগ্রী দেন এবং ডিনারের আয়োজন করেন।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী— উভয় অবস্থান থেকেই তার দেওয়া এই দুটি সংবর্ধনা অনুষ্ঠান আজও দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে বলে মন্তব্য করেন আকরাম খান।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission