ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সিরিজ হার থেকে শিক্ষা নিতে চান নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ছবি: সংগৃহীত

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে কিউই অধিনায়ক বলেন, বাংলাদেশের পারফরম্যান্সকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদেরকে চাপ দিয়ে গেছে। হ্যাঁ, এমন কন্ডিশনে আসলে এখান থেকে শেখার ব্যাপার তো থাকবেই।

এগুলো সামনে কাজে দেবে। অনেকে প্রথম বাংলাদেশ সফরে এসেছে। যখনই চাপে পড়বেন, সেখান থেকে অনেক কিছু শিখবেন, ব্যাটিংয়েও বোলিংয়েও। এই সফর থেকে সবাই অনেক কিছু শিখবে। সামনে এমন পরিস্থিতিতে পড়লে ছেলেরা আরও ভালো করবে বলে আশা করি। এখানে অনেক কিছু শিখতে পেরেছে সবাই।

আরও পড়ুন

নিজেদের পারফরম্যান্স নিয়ে ল্যাথাম জানান, হ্যাঁ অনভিজ্ঞ অনেকে আছে। তবে আমরা চেয়েছি নিয়ন্ত্রণ রাখতে। আমি বা নিকোলস হয়ত আরও দলে অবদান রাখতে পারতাম। সেটা করতে পারিনি। এখানে ছেলেরা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। সামনে এগুলো কাজে লাগবে। এখানে অনেকে টি-টোয়েন্টি খেলতে থেকে যাবে। চেষ্টা থাকবে যতটা শিক্ষা কাজে লাগাতে পারি সামনের সিরিজে।

এ ছাড়া শান্তদের ব্যাটিং নিয়ে ল্যাথাম বলেছেন, অনেক গরম ছিল। টিভিতে দেখে হয়ত কন্ডিশন বুঝা যায় না। এখানে অনেক গরম ছিল। ফলে তারা যেমন খেলেছে পুরো কৃতিত্ব দিতে হবে।

সিরিজ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি নিয়ে ল্যাথাম জানিয়েছেন, আমার মনে হয় অনেকে এমন কন্ডিশনে নতুন খেলার সুযোগ পেয়েছে। অনেকেই দায়িত্ব নিয়ে খেলেছে। ডিন ফক্সক্রফট ভালো করলো, উইল ও’রুর্ক ফিরে এসে ম্যাচ খেলেছে, চোট কাটিয়ে ফিরেছে। অনেকে দায়িত্ব নিয়ে খেলেছে, দারুণ ছিল। কয়েকজন নিতে পারলে আরও ভালো হতে পারত।

এই সফরে অনেক শেখার ছিল। কিছু বাজে অভিজ্ঞতা ছিল তবে এসবের শিক্ষাটা সামনের দিনে কাজে দেবে। ফল পক্ষে আসলে হয়ত আরও ভালো লাগত। তবে ব্ল্যাকক্যাপস হিসেবে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াতেই জোর দিব আমরা।

আরটিভি/এমএস/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন আজ