
আশ্বাস তো দেয়াই যায় কিন্তু কতটা কার্যকর হয় শেষ পর্যন্ত! সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের আসর শুরুর আগেও বলা হয়েছিল টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। কয়েকটা ম্যাচ খেলা হবে গোলাপী বলেও। কিন্তু শেষ পর্যন্ত আর হলো কই, যেমন ছিল তেমনই দেখা গেলো।
আসা যাক বিপিএলের কথায়। ফ্র্যাঞ্চাইজি লিগ মানে টাকার ছড়াছড়ি। টাকা ছিটিয়েও কতটা এগিয়েছে বিপিএল? আইপিএল, বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট যেভাবে এগিয়েছে সে তুলনায় বিপিএল পিছিয়েছে বলা যায়। সদ্য যোগ হওয়া পাকিস্তান সুপার লিগ মাত্র তিন আসরে নতুন কত কিছু সংযোজন করেছে। এখানেও ধুকছে বিপিএল।
এটাও অস্বীকার করা যাবে না, নানা অনিয়ম-বিশৃঙ্খলা, ফিক্সিং কেলেঙ্কারি ছাপিয়ে ধীর গতিতে হলেও বিপিএল এগোচ্ছে। বিসিবি চেষ্টা করছে, ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটের এই জমকালো টুর্নামেন্টকে আরও জমকালো করতে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফের গেইলে বাজিমাত
--------------------------------------------------------
এরই মধ্যে আশ্বাসও দিয়েছে বিসিবি। আগামী আসরেই দেখা যাবে নতুন অনেক কিছুই। বিপিএলকে ঢেলে সাজানো হবে আগামী আসরেই। গণমাধ্যমকে এমনটাই জানালেন বিসিবি মিডিয়া ম্যানেজার ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।
তিনি বলেন, আসছে বিপিএলে যোগ করতে চাচ্ছি এলইডি উইকেটের ব্যবহার, স্পাইডার ক্যামেরা ব্যবহারেরও চিন্তা করা হচ্ছে। সামনে রিভিউ নেয়ার সুযোগ থাকবে। রিভিউ নিতে হলে ক্যামেরা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, আমরাও চাই সম্প্রচারের মান ভালো হোক। দর্শকের আগ্রহ বাড়ুক। আল্ট্রা স্লো মোশন ক্যামেরা বাড়াতে অতিরিক্ত ব্যয় হলেও আমরা রাজি। ক্রিকেটের বাণিজ্যিকিকরণের কথা বিবেচনা করলে ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাদের বাজারও অনেক বড়। আমরা আমাদের সাধ্যমতো মান বাড়ানোর চেষ্টা করছি।
জালাল ইউনুস যোগ করেন উইকেটের ব্যাপারেও। তিনি বলেন, গত কয়েক আসরে মন্থর উইকেটের কারণেও দর্শক টানতে পারছে না বিপিএল। আমরা এসব বিষয় নিয়ে শিগগির বসবো।
আরও পড়ুন :
এমআর/সি




