ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি। ছবি: বিসিবি

দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন হৃদয়। আগের দিন দেশের বাইরে ডাবল সেঞ্চুরিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার হোসেনের পাশে নাম লিখিয়েছিলেন তিনি।

২০০৭ সালে প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ফতুল্লায় জাতীয় লিগের ম্যাচে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ঝলমলে ইনিংস খেলে ছিলেন তিনি।

১৩ বছর পর ২০২০ সালে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের হয়ে তাকে ছাড়িয়ে অপরাজিত ৩৩৪ রান করেন তামিম ইকবাল। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ।

বুধবার (২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে দ্বিতীয় অফিসিয়াল টেস্ট ম্যাচের শেষ দিনে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই ছোট্ট অভিজাত ক্লাবে ঠাঁই পেলেন হৃদয়। ৪৫০ বল খেলে তিনি পূর্ণ করেন ট্রিপল সেঞ্চুরি।

আগের দিন বাংলাদেশ এ দলের হয়ে ২০৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক হৃদয়। এদিন নেমে টেল এন্ডারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

নাঈম হাসান ও হাসান মুরাদের সঙ্গে ছোট দুই জুটির পর রেজাউর রহমান রাজাকে নিয়ে গড়েছেন বড় জুটি। এতে স্বাগতিকদের বিশাল পুঁজি ছাড়িয়ে ইতোমধ্যে বড় লিড নিয়েছে বাংলাদেশ এ দল। ৬৭৬ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মঙ্গলবার (৩ নভেম্বর) ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এ ছাড়া জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন ১৯ সদস্যের এই দলে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল :  নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব। আরটিভি/এসআর
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
আরও পড়ুন
নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’