ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ, কারণ কী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত

বয়স জালিয়াতি ও নথিপত্রে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই অপরাধে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে রাজ্য সংস্থাটি।

আসন্ন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড়দের প্রাক-মৌসুম নথিপত্র ও মূল কাগজপত্র যাচাইয়ের সময় বয়সসংক্রান্ত বড় ধরনের গরমিল ধরা পড়ে। তদন্তে রোহিত যাদবের প্রকৃত বয়সের সঙ্গে জমা দেওয়া নথির বয়সের প্রায় ২৭ মাসের ফারাক পাওয়া যায়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য তিনি বিবেচনাধীন ছিলেন। তার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

একই তদন্তে রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটারের বয়সসংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। সিএবির তথ্যমতে, রবি কুমারের প্রকৃত বয়সের সঙ্গে নথির বয়সের পার্থক্য ৪০ মাসেরও বেশি।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি পেসার রবি কুমার। একই বছর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হলেও ২০২৩ সালের পর থেকে তিনি দলছুট ছিলেন।

সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, রবি কুমারের বয়সভিত্তিক ক্যারিয়ারের সূচনা থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত অর্জিত সব ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যান বাতিল ঘোষণা করা হয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেটে জালিয়াতি রোধে বিসিসিআই বেশ কিছুদিন ধরেই কঠোর অবস্থান নিয়েছে। ২০২০ সালে সংস্থাটি ‘সাধারণ ক্ষমা’ নীতি চালু করে স্বেচ্ছায় সঠিক বয়স প্রকাশের সুযোগ দিয়েছিল। বর্তমানে অনূর্ধ্ব-১৯ স্তরে বয়স প্রমাণের জন্য জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
দায়িত্ব বদলালেও দলের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন জ্যোতি। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদাকে সাবেক ক্যাপ্টেনের বার্তা
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। 
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
যে কারণে ফাঁসিতে ঝুলতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার হিলটনকে
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটারদের জীবনের গল্পে কতশত অর্জন আর রেকর্ডের ছড়াছড়ি থাকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার লেসলি হিলটনের জীবনের শেষ অধ্যায়টি লেখা রয়েছে এক চরম ট্র্যাজেডি আর অন্ধকারের ইতিহাসে। প্রথম ক্রিকেটার হিসেবে নিজ স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলতে হয়েছিল হিলটনেকে। ১৯৩৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন জ্যামাইকান এই ডানহাতি পেসার। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের সামনে ভয় ধরাতে পারতেন তিনি। দেশের হয়ে ৬টি টেস্ট ম্যাচ খেলে তার শিকার ছিল ১৬টি উইকেট।  খেলোয়াড়ি জীবন শেষে ১৯৪২ সালে লুরলাইন রোজ নামের এক নারীকে বিয়ে করেন হিলটন। ১৯৪৭ সালে তাদের সংসারে আলো ফুটিয়ে জন্ম নেয় এক কন্যাসন্তান (পুত্রসন্তান)। সংসার জীবনের কয়েক বছর পর ফ্যাশন ডিজাইনিং নিয়ে উচ্চতর পড়াশোনা ও কাজের জন্য নিউইয়র্কে পাড়ি জমান লুরলাইন। সেখানেই রয় ফ্রান্সিস নামের এক বিত্তশালী ব্যক্তির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। দূরত্বের কারণে স্ত্রীর চালচলনে সন্দেহ জাগলে হিলটন খোঁজ নেওয়া শুরু করেন।  পরবর্তীতে স্ত্রীর পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে এবং স্ত্রীর মুখোমুখি হন হিলটন। হিলটনের প্রশ্নের মুখে লুরলাইনও তার সম্পর্কের কথা স্বীকার করে নেন। স্ত্রীর মুখে এমন কথা শুনে ক্ষোভে-দুঃখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হিলটন। ঘরে থাকা রিভলবার দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে পরপর সাতটি গুলি ছুড়েন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান লুরলাইন। ঘটনার পর গ্রেপ্তার করা হয় লেসলি হিলটনকে। আদালতে আত্মপক্ষ সমর্থনে হিলটনের আইনজীবী যুক্তি দেখান— স্ত্রীর প্রতারণা ও আকস্মিক উত্তেজিত পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। কিন্তু আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।  জ্যামাইকার আদালত তাকে লুরলাইনকে নৃশংসভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তী সময়ে রায়ের বিরুদ্ধে আপিল এবং তৎকালীন সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষার আকুল আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়। অবশেষে ১৯৫৫ সালের ১৭ মে জ্যামাইকার জেলের চারদেয়ালের মাঝে ফাঁসিতে ঝুলিয়ে লেসলি হিলটনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ক্রিকেট ইতিহাসের ১২০ বছরেরও বেশি সময়ের যাত্রায় লেসলি হিলটনই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার, যার জীবনের গল্প শেষ হয়েছিল আদালতের রায়ে ফাঁসির কাষ্ঠে। আরটিভি/এসআর
যে কারণে ফাঁসিতে ঝুলতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার হিলটনকে
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও রোববার (১৮ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–রংপুর সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ময়মনসিংহ–ঢাকা সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি খুলনা–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি রাজশাহী–বরিশাল সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ পাকিস্তান–শ্রীলঙ্কা বেলা ২টা, পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড গেবেরহা টেস্ট, ১ম দিন দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া বেলা ২টা, ট্যাপম্যাড ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন–প্যালেস সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লিডস–ইউনাইটেড সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ নটিংহাম–আর্সেনাল রাত ৯–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ লা লিগা রিয়াল মাদ্রিদ–সেভিয়া রাত ১টা, ট্যাপম্যাড সিরি আ জুভেন্টাস–লাৎসিও রাত ১২–৪৫ মি., বিগিন অ্যাপ ও জিফাইভ আরটিভি/এসআর
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এফবিসিসিআই রপ্তানি গবেষণা সেলের প্রথম সভা অনুষ্ঠিত
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম