ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। অধিনায়ক হিসেবে ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে পুরুষ ও নারী উভয় ক্রিকেট মিলিয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

এর আগে কোনো অধিনায়কই ১৫০টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে পারেননি। হারমানপ্রীতের নেতৃত্বে আগের ১৪৯ ম্যাচে ভারত জিতেছে ৮৬টিতে।

নারী ক্রিকেটে এই রেকর্ডে হারমানপ্রীতের ধারেকাছেও নেই অন্য কেউ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু অধিনায়ক হিসেবে খেলেছেন ১২১টি টি-টোয়েন্টি। অর্থাৎ আতাপাত্তুর চেয়ে ২৯ ম্যাচ বেশি নেতৃত্ব দিয়েছেন ভারতের এই তারকা।

পুরুষ ক্রিকেটেও হারমানপ্রীতের রেকর্ডের কাছাকাছি কেউ নেই। অধিনায়ক হিসেবে সর্বাধিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড এত দিন ছিল নামিবিয়ার গেরহার্ড এরাসমাসের। তিনি নেতৃত্ব দিয়েছেন ৯১টি ম্যাচে।

ভারতীয় অধিনায়কদের তালিকাতেও হারমানপ্রীত সবার ওপরে। তার পরেই রয়েছেন ভারতের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছেন ৭২টি ম্যাচে।

১৫০ ম্যাচের এই মাইলফলক তাই শুধু হারমানপ্রীতের ব্যক্তিগত অর্জন নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্বের ইতিহাসেও এটি একটি নতুন অধ্যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম।
অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
আরও পড়ুন
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
পাকিস্তান-ভারত পরিস্থিতি মীমাংসার জন্য সমঝোতার চেষ্টা করছে আইসিসি