ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা ধরে রেখেছেন ফর্মের চাপে থাকা মার্নাস লাবুশেন। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টের স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথু কুনেমান।

২০২৩ সালের জুলাই থেকে ৪৩ টেস্ট ইনিংসে লাবুশেনের ব্যাটিং গড় ২৪.৬৯। এই সময়ে কোনো সেঞ্চুরিও নেই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ইনিংসে তার রান ছিল ১, ৩১ ও ৪। এরপরও ৩ নম্বর ব্যাটিং পজিশনে তাকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলেও জায়গা হারিয়েছিলেন লাবুশেন। তবে টেস্ট দলে তার ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।

দলে জায়গা পেয়েছেন কুপার কনোলিও। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো সেঞ্চুরি না পাওয়া এই ব্যাটার ২১ ইনিংসে মাত্র একবার ৩ ও ৪ নম্বরে ব্যাটিং করেছেন। গত মৌসুমে ফাইনাল শেফিল্ড শিল্ড ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। তবে জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করে আবার আলোচনায় আসেন কনোলি।

দলের বাড়তি ব্যাটার ও উইকেটকিপার হিসেবে আছেন জশ ইংলিস। অন্যদিকে, বাড়তি স্পিনার হিসেবে ম্যাথু কুনেমানের অন্তর্ভুক্তি কিছুটা চমক জাগিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে থাকলেও অ্যাশেজের স্কোয়াডে জায়গা পাননি তিনি। এবার নাথান লায়ন ও টড মার্ফির পর আবারও দলে ফিরলেন কুনেমান।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে অস্ট্রেলিয়া একাদশে দুই স্পিনার খেলাবে—এমন সম্ভাবনা কম। তবে কেশভ মহারাজের বিপক্ষে প্রস্তুতিতে কুনেমানকে কাজে লাগাতে পারে দলটি।

আগস্টের শুরুতে ট্রেনিং ক্যাম্পে কাফ স্ট্রেইনে পড়া মাইকেল নেসারকে পঞ্চম পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে। পেস আক্রমণে তার সঙ্গে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড।

স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার। বাংলাদেশের বিপক্ষে দলে থাকা ওপেনার ম্যাট রেনশও জায়গা ধরে রেখেছেন। জেক ওয়েদারাল্ড বাদ পড়ায় তার জায়গায় দলে থাকছেন রেনশ।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
কয়েকদিন আগেই সুপার নাইন্টির দল লন্ডন জায়ান্টস সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। এবার একই টুনামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যোগ দান করেছেন এলডোরেট টাইগার্স। আগামী ডিসেম্বরের শুরুতে কেনিয়ার নাইরোবিতে বসবে টুর্নামেন্টটির এবারের আসর। সুপার নাইন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে ৩ ডিসেম্বর, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।  ১০ দিনের এই প্রতিযোগিতায় ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, ম্যাচ হবে মোট ১৮টি। টুর্নামেন্টটির বিশেষত্ব হচ্ছে এখানে প্রতি ইনিংস ৯০ বলে। অর্থাৎ প্রতি দল খেলবে ১৫ ওভার করে। এবারের আসর দিয়ে প্রথমবারের মতো কেনিয়ায় যাচ্ছে প্রতিযোগিতাটি।  ক্রিকেট কেনিয়ার সঙ্গে তিন মৌসুমের চুক্তি অনুযায়ী চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসরও নাইরোবিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪টি দেশের খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে এবারের আসরের ড্রাফট পুল। এতে রয়েছে বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, জ্যামাইকা, গায়ানা ও ত্রিনিদাদের খেলোয়াড়েরাও রয়েছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে কেনিয়ার সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন সাকিব। সর্বশেষ নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সেখানে তিন ম্যাচে ২৬ রান করার পাশাপাশি নিয়েছেন চার উইকেট।  এরপর আবুধাবি টি-টেনের দল ইউনাইটেড টাইগার্সে যোগ দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। আরটিভি/এসআর
সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন বেনকেনস্টেইন। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি।  আরটিভি/এসআর    
নতুন ব্যাটিং কোচ পেলেন টাইগাররা, জেনে নিন পরিচয়
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটে।
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ৭ পদাতিক ডিভিশন, বরিশাল সেনানিবাসে এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সেনাবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আরও পড়ুন
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ