ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নারী এশিয়া কাপ

সেমিফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
টসে বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। ছবি: সংগৃহীত

দুবাইয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ফাইনালের টিকিট নিশ্চিতের এই দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে।

বাংলাদেশের একাদশ : দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

ভারতের একাদশ : স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতীকা রাওয়াল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, প্রেমা রাওয়াত, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও নন্দিনী শর্মা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করে রিভার্স সুইং আদায়ের জন্য খেলোয়াড়রা ভেসলিন ব্যবহার করছেন বলে দাবি করেছে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশের কর্মকর্তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে শিরোপা জেতে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ। ম্যাচ শেষে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে এনে নতুন বিতর্কের জন্ম দেন ঢাকা দলের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, খেলোয়াড়রা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রেখে বলের কন্ডিশন পরিবর্তনের চেষ্টা করেন। ফলে কে বা কারা এই অনিয়মে জড়িত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহারের ফলে বলের ওজন ও গতিপথে পরিবর্তন আসে, যা রিভার্স সুইং এবং স্কিড পেতে সহায়তা করে। তার অভিযোগ, খুলনা বিভাগের খেলোয়াড়রা চুলে ও হাতে ভেসলিন ব্যবহার করে সেখান থেকে বলে ঘষতেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি আম্পায়ারদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গন্ধহীন ভেসলিন ব্যবহার করায় বিষয়টি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। এনসিএলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, দলগুলোর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও আম্পায়াররা এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ফলে ঘরোয়া ক্রিকেটে বলের কন্ডিশন পরিবর্তনে ভেসলিন ব্যবহারের অভিযোগ ক্রমেই আলোচনায় আসছে। এখন দেখার বিষয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে বিসিবি কোনো তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কি না। একই সঙ্গে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার সুনাম রক্ষায় কর্তৃপক্ষ কী ভূমিকা রাখে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ক্রিকবাজ। আরটিভি/এসকে
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে এই সংস্করণে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
ইমার্জিং নেশনস ট্রফি / জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা।  শুক্রবার (১৩ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এদিন রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।  চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি। আরটিভি/এসআর
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা ভারত। সঙ্গে ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতেই পারেনি শুভমান গিলের দল।
৮৯ রানে অলআউট ভারত, নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানের রেকর্ড হার
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।  এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন। আরটিভি/এসআর  
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
আরও পড়ুন
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
পাকিস্তান ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন ডুলি
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ