ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম
হ্যারি ব্রুক। ছবি: সংগৃহীত

হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে মাত্র ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১১৯ রানের বড় জয় নিয়ে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেননি ইংলিশ ব্যাটাররা। প্রথম ৬ ওভারেই ১ উইকেট হারিয়ে ৯০ রান তুলে নেয় স্বাগতিকরা।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ঝড় তোলেন ব্রুক ও জস বাটলার। মাত্র ৬০ বলে ১২৮ রান যোগ করেন এই দুই ব্যাটার। দ্রুত ফিফটি তুলে নেওয়া বাটলার শেষ পর্যন্ত ৪৪ বলে ৮০ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা।

অন্যপ্রান্তে তাণ্ডব চালিয়ে যান ব্রুক। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করা ইংলিশ অধিনায়ক শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত থাকেন। তার ৪৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। এছাড়া টম ব্যান্টন ১০ ও উইল জ্যাকস ২১ রান করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সফরকারীরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের ইনিংস থামে ১৩৫ রানে।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দুনিথ ভেল্লালাগে। দাসুন শানাকার ব্যাট থেকে আসে ২৪ রান। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল সনি বেকার। তিনি নেন ৩ উইকেট। লিয়াম ডসন ও জেমি ওভারটন পান ২টি করে উইকেট। এছাড়া তিনজন বোলার নেন একটি করে উইকেট।

ব্যাট হাতে ব্রুকের ঝড় আর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ১১৯ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
জোহানেসবার্গ টেস্ট / রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার (১৫ নভেম্বর) প্রোটিয়ার মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক করছেন মাহফিজুল ইসলাম রবিন। এদিকে ৩ পেসারের সাথে ১ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া দক্ষিণ আফ্রিকা আগের দিন ঘোষণা করা একাদশ নিয়েই মাঠে নামছে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন। আরটিভি/এসআর
রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আছেন। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং জাতীয় দল। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই ও ফাইনাল ২৯ নভেম্বর। বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহামদ রুবেল, চৌধুরী রিজান, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।  আরটিভি/এসআর
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
আরও পড়ুন
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
আমাদের কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই: ডেপুটি স্পিকার