ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ বছর পর গণকবরে মিলল শ্রীলঙ্কার মুসলিম হত্যাকাণ্ডের সূত্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
শ্রীলঙ্কার কুরুক্কালমাডামের গণকবর থেকে উদ্ধার হওয়া কঙ্কাল ঘিরে নতুন করে তদন্তের আশা করছেন নিখোঁজ মুসলিমদের স্বজনেরা। ছবি: আল জাজিরা

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের ভাগ্যে কী ঘটেছিল, তার উত্তর খুঁজছেন স্বজনেরা। ৩৬ বছর পর দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাডাম এলাকায় একটি গণকবরে মানুষের কঙ্কাল পাওয়ায় নতুন করে আশার আলো দেখছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আদালতের নির্দেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ওই গণকবর থেকে কাটা দাগযুক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এখন এসব দেহাবশেষের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

২০২৪ সালের ১৭ মে শ্রীলঙ্কার মুল্লিভাইকাল এলাকায় গৃহযুদ্ধে নিহত স্বজনদের স্মরণ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন এক তামিল নারী, এ সময় তাকে সান্ত্বনা দিচ্ছেন আরেকজন। ছবি: সংগৃহীত

নিহতদের একজন ফৌজুল আমিরের বোন ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া ৩৬ বছর ধরে দুই ভাইয়ের খোঁজে অপেক্ষা করছেন। ১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসার কাজে যাওয়ার পথে আমিরকে কুরুক্কালমাডামের কাছে আটকে হত্যা করা হয়। কয়েক দিন পর তার আরেক ভাই আবদুর রউফও অপহৃত হন। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। হিনায়ার আশা, ভাইদের দেহাবশেষ শনাক্ত হলে অন্তত মুসলিম রীতি মেনে তাদের দাফন করতে পারবেন।

ভাই ফৌজুল আমিরের মৃত্যুসনদ হাতে তার বোন ফৌজুল হিনায়া, শ্রীলঙ্কার কুরুক্কালমাডামে এলটিটিইর হাতে নিহত হন আমির। ছবি: আল জাজিরা

১৯৯০ সালে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কাত্তানকুডি ও এরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। একই বছরের অক্টোবরে উত্তরাঞ্চল থেকে প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোর করে উচ্ছেদ করা হয়। তাদের ঘরবাড়ি ও সম্পত্তিও ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল।

১৯৮৭ সালের ৫ জুন শ্রীলঙ্কার ভালভেট্টিথুরাই শহরে টহল দিচ্ছে দেশটির সেনাবাহিনী, শহরটি তামিল বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে পুনর্দখল করা হয়েছিল। ছবি: সংগৃহীত

২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসান হলেও এসব হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। কুরুক্কালমাডামের গণকবরের অনুসন্ধান সেই অজানা ইতিহাসের সত্য উদঘাটন এবং স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাড়াতে চান কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মোতায়েন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাড়াতে চান কিম জং উন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
অস্ট্রেলিয়ায় হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, দুই বছরের রেকর্ড
অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বেড়ে ৪.৯ শতাংশে পৌঁছেছে, যা দেশটির মাসভিত্তিক হিসাব শুরুর পর সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ায় হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, দুই বছরের রেকর্ড
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
সুইজারল্যান্ডের কূটনৈতিক দপ্তরের প্রধান সিলভাঁ আস্তিয়েকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
সুইস কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
তুরস্কের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন।
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
আরও পড়ুন
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার