ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই সুখবর এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি তুলতে পারেনি।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ওপেনার মাইমুনা নাহার। অন্য ওপেনার অচেনা জান্নাত করেন ৬ রান। অধিনায়ক সাদিয়া ইসলাম যোগ করেন ১২ রান, আর বিবি আয়েশা ১৮ বল খেলে করেন ৭ রান।

তবে মাঝের সারিতে দায়িত্বশীল ব্যাটিং করেন সাদিয়া আক্তার। তিনি ৩৪ রানে অপরাজিত থেকে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। এছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, ফারজানা ইয়াসমিন ৫ এবং অদ্রিতা নওশিন ৬ রান করেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনুর জাইব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। রোজিনা আকরাম নেন দুটি উইকেট। এছাড়া আরও দুই বোলার একটি করে উইকেট পান।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভালো শুরু করেছিল। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন, আর কোমল খান ৩৯ বলে ২৯ রান যোগ করেন। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

দলের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ, তার ব্যাট থেকে আসে ১২ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট নেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
407139
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনাল মানেই আলাদা উত্তাপ।
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বে ৮ অক্টোবর উইন্ডহোকে মুখোমুখি হবে ইংলিশদের। বৃহস্পতিবার (১ অক্টোবর) সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। তিন দল নিয়ে উইন্ডহোকে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকেই নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।  প্রথম ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা করে নেবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও যাবে পরের পর্বে। সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টিতে বা অন্য কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি ৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি ১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান ১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ-ডারবান ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে আরটিভি/এসআর
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার সিরিজ থেকে একটি দল যোগ দেবে এই গ্রুপেও। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার বি। এদিকে এ গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান, আফগানিস্তান ও সহ-আয়োজক জিম্বাবুয়ে।  তাদের সঙ্গে সুপার সিরিজ পেরিয়ে আরও একটি দল যুক্ত হবে এই গ্রুপে। যাদের বলা হচ্ছে কোয়ালিফায়ার এ। ৫০ ওভারের বিশ্বকাপের ১৪তম আসর বসতে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ।  এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আরটিভি/এসআর
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি
সময় নষ্ট করা, বলের আকার ও ওজন, ওভারথ্রো এবং রানআউট-স্টাম্পিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি বেশ কিছু পুরোনো নিয়ম আরও স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুরুষ ও নারী ক্রিকেটের সব সংস্করণের হালনাগাদ প্লেয়িং কন্ডিশন প্রকাশ করেছে আইসিসি। আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী বলেছেন, প্লেয়িং কন্ডিশনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ক্রিকেট বল, ফিল্ডিংয়ের কিছু বিষয়ে আরও স্পষ্টতা এবং খেলার গতি বাড়ানোর ব্যবস্থা রয়েছে।  তিনি আরও বলেন, আধুনিক ক্রিকেটের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মগুলো তৈরি করা হয়েছে, একই সঙ্গে খেলার সততা ও ধারাবাহিকতাও বজায় রাখা হয়েছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই যেসব নতুন নিয়ম প্রযোজ্য হবে সময় নষ্ট করলে ব্যাটারকে শাস্তি ব্যাটার নির্ধারিত সময়ের মধ্যে বল মোকাবিলার জন্য প্রস্তুত না থাকলে প্রথম অপরাধে সতর্ক করবেন আম্পায়ার। একই ঘটনা দ্বিতীয়বার ঘটলে দেওয়া হবে শেষ সতর্কতা। তৃতীয়বার এবং এরপর প্রতিবার এমন হলে ফিল্ডিং দল পাবে ৫ পেনাল্টি রান। বারবার একই অপরাধ করলে আইসিসির কোড অব কন্ডাক্টের বিধানও প্রয়োগ করা যেতে পারে। নারী ও জুনিয়র ক্রিকেটে বলের মাপ নির্দিষ্ট পুরুষ ক্রিকেটের বলে আকার ও ওজনের ক্ষেত্রে এত দিন থেকেই নির্দিষ্ট সীমা ছিল। তবে নারী ও জুনিয়র ক্রিকেটে অনেক সময় একই বল দুই শ্রেণিতে ব্যবহার করা হতো। নতুন নিয়মে পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটের জন্য তিনটি আলাদা আকার ও ওজনের স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নারী ক্রিকেটের বলে আকার ও ওজনের সীমা আরও কঠোর করা হয়েছে। ওভারথ্রো কোন পরিস্থিতিকে ওভারথ্রো বলা হবে, সেটিও স্পষ্ট করেছে আইসিসি। রান আটকানো বা রানআউট করার উদ্দেশ্যে বল স্টাম্পের দিকে ছুড়ে দেওয়া হলে সেটি ওভারথ্রো হিসেবে বিবেচিত হবে। তবে বল থামানোর চেষ্টা কিংবা অন্য ফিল্ডারের কাছে বল পাঠানোর সময় সাধারণ মিসফিল্ড হলে সেটিকে ওভারথ্রো বলা হবে না। বল ‘সেটলড’ হওয়ার নিয়মে পরিবর্তন বল কখন পুরোপুরি ‘সেটলড’ হয়েছে, তা নির্ধারণে এখন আম্পায়ারকে আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ শেষ বলে বিষয়টি তাৎপর্যপূর্ণ হতে পারে। নতুন নিয়মে বল ‘সেটলড’ হওয়ার জন্য সেটি অবশ্যই বোলার বা উইকেটকিপারের হাতে থাকতে হবে—এমন বাধ্যবাধকতা আর থাকছে না। রানআউট বা স্টাম্পিং রানআউট বা স্টাম্পিংয়ের সময় কোনো ফিল্ডার বল হাতে ধরে স্টাম্প ভাঙলে সেটি বৈধভাবে ‘হেল্ড’ বল হিসেবে বিবেচিত হবে কেবল তখনই, যখন বলের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ স্টাম্প ভাঙার মুহূর্তে হাতে শুধু বলের স্পর্শ থাকলেই সেটিকে বল ধরে রাখা হিসেবে গণ্য করা হবে না। আরটিভি/এসআর
ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি
আরও পড়ুন
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ