
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’
দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি।
সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন।
তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়।
যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার।
এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।
আরটিভি/এসআর




