ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ধবলধোলাই এড়াল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হলো না ভারতের। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শাই হোপের অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।

শনিবার নিউ চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। প্রথম দুই ম্যাচে রান তাড়া করে জয় পাওয়া ভারত এবারও ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিয়েছিল। তবে হোপের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই জন ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গুকে নিয়ে প্রতিরোধ গড়েন হোপ। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৯ রানের জুটিতে ম্যাচে ফেরে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭৮ রান।

৬৭ রান করে রানআউট হন জাঙ্গু। শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ২৪ রান। অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে রান তাড়া এগিয়ে নেন হোপ। পরবর্তী সময়ে ৫৬ রানের আরেকটি জুটি গড়ে জয়ের ভিত শক্ত করেন তিনি।

কিমো পল ও ম্যাথু ফোর্ড ফিরে গেলেও হোপের ব্যাট থামানো যায়নি। গুডাকেশ মোটির ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস জয়ের পথ আরও সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৪৯তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

১৪৩ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় অধিনায়ক। এই ইনিংসে ওয়ানডেতে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন হোপ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ৪ রানের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের ১৩৭ রানের জুটি ভারতকে বড় সংগ্রহের পথে ফিরিয়ে আনে।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি রোহিতের। ৮৫ বলে ৯২ রান করে আউট হন তিনি। অন্যদিকে, অর্ধশতক তুলে নেন গায়কোয়াড়। জেইডেন সিলসের বলে আউট হওয়ার আগে দলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ব্যাটার।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন লোকেশ রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি শেষ দিকে রানের গতি বাড়ান তিনি। ইনিংসের শেষ ১২ বলে ৪২ রান তুলে ভারতের সংগ্রহ সাড়ে তিনশ ছাড়িয়ে নিতে বড় ভূমিকা রাখেন রাহুল। ১২৯ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

শেষ দিকে নামান ধীরের ২১ বলে ৩০ এবং আংশুল কামবোজের ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রান করে ভারত।

তবে রাহুলের সেঞ্চুরি ও ভারতের বড় সংগ্রহ শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় হোপের অতিমানবীয় ইনিংসে। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার।
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
আরও পড়ুন
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের