ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। শনিবার (৩ অক্টোবর) ওভিয়েদোতে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল, দানি ওলমো ও মিকেল মেরিনো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ষষ্ঠ মিনিটেই বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট চেক গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। রদ্রির সঙ্গে আক্রমণ গড়ে পেনাল্টি স্পটের কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠান স্পেনের এই মিডফিল্ডার। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। ৬৯ মিনিটে জিরি স্লামার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে সফরকারীরা। তবে ম্যাচের শেষ দিকে লাদিস্লাভ ক্রেইচি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র।

এই সুযোগ কাজে লাগিয়ে ৮৯ মিনিটে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো। চেক রক্ষণভাগের ভুলে পাওয়া বল থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্সেনালের এই মিডফিল্ডার।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ৩’-এর শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। সমান ম্যাচে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। একই দিনে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশরা।

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি জয়ের ধারাও অব্যাহত রেখেছে স্পেন। আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি। সেই ম্যাচে জয় পেলে গ্রুপ পর্বের আরও দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের।

গ্রুপ পর্বে আগামী ১২ নভেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এরপর ১৫ নভেম্বর মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে দলটি।

২০২৩ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছিল স্পেন। এ ছাড়া ২০২১ ও ২০২৫ সালের আসরে রানার্সআপ হয়েছিল তারা। চলতি আসরেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ খেলার ১১ বছর পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি।
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
আরও পড়ুন
মেসিকে এক নজর দেখার জন্য হাত কাটলেন তরুণ
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি