ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি : সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে শুক্রবার (৯ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একইদিন ডারবানে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট শুরু এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ও পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টিতে লড়বে।

আবুধাবি টেস্ট : ১ম দিন
বাংলাদেশ-আফগানিস্তান
দুপুর ১২টা, টি স্পোর্টস

জাতীয় লিগ : সেকেন্ড ইলেভেন
রংপুর-সিলেট
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

বরিশাল-চট্টগ্রাম
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

খুলনা-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

ডারবান টেস্ট : ১ম দিন
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড

বাংলাদেশ ফুটবল লিগ
ব্রাদার্স–ফর্টিস
বেলা ২-৪৫ মি., ইউটিউব/বিএফএফটিভি

বসুন্ধরা কিংস-ওয়ান্ডারার্স
বিকেল ৫-৩০ মি., ইউটিউব/বিএফএফটিভি

১ম টি-টোয়েন্টি
পাকিস্তান-শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস

২য় টি-টোয়েন্টি
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ১

ওয়ার্ল্ডস লিজেন্ডস ক্রিকেট
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৯-৩০ মি., টি স্পোর্টস

লা লিগা
মালাগা-এসপানিওল
রাত ১টা, টি স্পোর্টস

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। টেস্টে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের হিসাব সমান। দুই দলের দুইবারের মুখোমুখিতে জয় একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম। দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে। আরটিভি/টিআর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। এছাড়া বুধবার (৭ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিকাল ৫-৩০ মিনিট, সরাসরি, টি স্পোর্টস ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ রাত ৯-৩০ মিনিট, সরাসরি, টি স্পোর্টস আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।  প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। আমিনুল হক বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান। মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে সরকার শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) লিগে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিল ভারত। এরপরই সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টটিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।  যার ফলে এবারের আসরে পাকিস্তান দলকে খেলার ছাড়পত্র (এনওসি) দেয়নি পিসিবি। যার ফলে এই টুর্নামেন্টে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবারও খেলানোর জন্য ডব্লিউসিএল কর্তৃপক্ষ পিসিবির কাছ থেকে ছাড়পত্র আদায়ের চেষ্টা করেছিল। এমনকি দলটির ম্যাচের সময়সূচি পরিবর্তনেরও প্রস্তুতি ছিল আয়োজকদের। তবে পিসিবি নিজেদের অবস্থান থেকে সরে না আসায় শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অংশ নিতে পারছে না। গত ৩ অক্টোবর আরব আমিরাতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হয়েছে ডব্লিউসিএল। পিসিবির সঙ্গে সমঝোতার চেষ্টা চলায় সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছিল।  তবে গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচও বাতিল হওয়ায় টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট হয়ে যায়। পাকিস্তান চ্যাম্পিয়নসের অধিনায়ক হওয়ার কথা ছিল শহীদ আফ্রিদির। দলটিতে ছিলেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজের মতো সাবেক ক্রিকেটাররাও। আরটিভি/এসআর
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
কুইন্সল্যান্ডের কাছে ৭০ রানে পরাজিত বাংলাদেশ
আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এর আগে প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭০ রানে হেরেছে নাহিদা-জ্যোতিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) ৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে শুরুতে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৬৬ রান করে। এরপর বাংলাদেশ ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে।  ওভালে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ৯৪ রান করেন নট। হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইনফিল্ড-হিল করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে পিংকি চারটি এবং মারুফা আক্তার দুটি উইকেট নেন। জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক ১৬ ও শারমিন সুলতানা ২৮ রান করে ফিরে গেলে বিপদ বাড়ে। এরপর সোবহানা মোস্তারি ও সুলতানা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন। সোবহানা ৫৪ বলে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত বড় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভারে ৭ উইকেটে দুশ রানের আগেই থামে তাদের ইনিংস। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট নেন। আরটিভি/এসআর
কুইন্সল্যান্ডের কাছে ৭০ রানে পরাজিত বাংলাদেশ
আরও পড়ুন
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন দুই বাংলাদেশি, অতঃপর...
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে