ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে টুর্নামেন্টের ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য দর্শকদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, টিকিটের জন্য নিবন্ধন শুরুর ১২ দিনের মধ্যে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদনের বিপরীতে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন।

আইসিসি জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে এসব আবেদন জমা পড়েছে। টিকিটের চাহিদার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। গত ১ অক্টোবর বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।

টিকিটের জন্য দর্শকদের এমন ব্যাপক আগ্রহে সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, বিপুলসংখ্যক আবেদন ক্রিকেট বিশ্বকাপের জনপ্রিয়তা ও আকর্ষণের পাশাপাশি পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আবেদনকেও তুলে ধরছে।

আইসিসির বিবৃতিতে সংযোগ গুপ্ত বলেন, টিকিটের অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণের প্রমাণ। একই সঙ্গে বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে।

বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি থাকায় দর্শকদের আগ্রহ আরও বাড়াতে বিভিন্ন কার্যক্রম, একাধিক প্ল্যাটফর্মে প্রচারাভিযান এবং নানা ধরনের কনটেন্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে আইসিসির।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট।

টিকিটের জন্য নিবন্ধন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন দর্শক একটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন। তবে একাধিক ম্যাচের টিকিট পেতে চাইলে প্রতিটি ম্যাচের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।

টিকিট পাওয়ার ক্ষেত্রে আগে আবেদন করলেই বাড়তি সুবিধা পাওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ সমান থাকবে। কোনো ম্যাচের টিকিটের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে।

লটারিতে নির্বাচিত ব্যক্তিদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকিট কেনার পরবর্তী প্রক্রিয়া। নির্বাচিত না হলেও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় ফলাফল জানানো হবে।

অর্থাৎ, এখন পর্যন্ত বিপুলসংখ্যক আবেদন জমা পড়লেও আবেদনকারীরা এখনই টিকিট নিশ্চিত পাননি। বরং তাঁরা অংশ নিচ্ছেন টিকিট কেনার সুযোগ পাওয়ার নির্বাচনী প্রক্রিয়ায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’-এর শিরোপা জিতেছে রাইয়ান স্পোর্টস।  শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাইয়ান স্পোর্টস। দলের অধিনায়ক ও ওপেনার মো. রনি ২১ বলে ৩৬ রান করে ভালো সূচনা এনে দেন। এরপর তানজীর মিজবাহুল হক ও তালহা জুবায়েরের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি।  তানজীর ৩৪ বলে ৮টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন। তালহা ৩৭ বলে করেন ৬৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে রাইয়ান স্পোর্টস। এনএইচটি স্পোর্টসের জায়েদ উল্লাহ ৩০ রানে ৩টি এবং সাইজিবুল আলম ৩৯ রানে ২টি উইকেট নেন। জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে এনএইচটি স্পোর্টস। তবে সজিবুল আলমের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দলটি। ৩৬ বলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭৬ রান করেন সজিবুল। মিনহাজ সৌরভ ১৮ বলে ৩৬ এবং অধিনায়ক সাখাওয়াত সাইমন ২৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে এনএইচটি স্পোর্টসের ইনিংস। রাইয়ান স্পোর্টসের হয়ে তানভির ইসলাম ২৯ রানে ৩টি, শহীদুল ইসলাম ১৯ রানে ২টি এবং শাহাদাত হোসেন ৬০ রানে ২টি উইকেট নেন। ফলে ২৬ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাইয়ান স্পোর্টস। ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীরসহ ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও স্মারক ক্রেস্ট তুলে দেন।বাংলাদেশ সংবাদ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। ৩৪ বলে ৮২ রানের ইনিংসের জন্য তিনি পান ৩ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। ফাইনালের গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন একই দলের তালহা জুবায়ের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তালহা জুবায়ের। পুরো আসরে তাঁর সংগ্রহ ১৮০ রান। এ স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও অরেঞ্জ ক্যাপ। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন রাইয়ান স্পোর্টসের শহীদুল ইসলাম। তিনিও পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও পার্পল ক্যাপ। অন্যদিকে, ১৩৫ রান ও ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস ও রানার্সআপ এনএইচটি স্পোর্টসের খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফোর এইচ গ্রুপের পক্ষে এনাম আহমেদ এবং কো-স্পন্সর রিলায়েন্স স্মার্ট ট্রান্সপোর্ট সলিউশনস, সিকো এরিনা, এনএইচটি হোল্ডিংস, চৌধুরী গ্রুপ, স্পোর্টস বাস্কেট, রিজিক ফ্যাশন ও রূপসী বাংলাসহ অংশগ্রহণকারী দলগুলোকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরটিভি/এসআর
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল টাইগাররা। তবে স্বপ্ন আর বাস্তবতা মাঝে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০ তে লিড নিয়েছে ক্যারিবিয়ানরা। এদিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১১২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৪৯ রান করা জন ক্যাম্পবেলকে বোল্ড করে বিদায় করেন শরিফুল ইসলাম। এরপর ত্যাগনারায়ন চন্দরপলকে (১) দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। এর আগে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে টেনেছেন আট নম্বরে ব্যাট করতে নামা নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ছয় উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে জাকের আলির দিকে তাকিয়ে থাকলেও ২২ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। ৯১ বলে চারটি চার মেরে ৫২ রান করে শেষ পর্যন্ত রস্টন চেজের শিকার হন তিনি। এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৫ রান। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সেই ইনিংস খেলেছিলেন তিনি। এবার বল হাতে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখলেন ডানহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভারে মাত্র ১৪২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন অধিনায়ক চেজ। জোমেল ওয়ারিক্যানের শিকার চার উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি চেজের পঞ্চম পাঁচ উইকেট। আরটিভি/এসআর
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল।
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
হংকং সিক্সেসে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকাল বাংলাদেশ
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল।
ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
আরও পড়ুন
বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, ফুটবলপ্রেমীদের জন্য সুখবর