ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

১৩২ বল খেলে শূন্য রান, তবু ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম

টি-টোয়েন্টির যুগে ব্যাটারদের লক্ষ্য যেখানে চার-ছক্কার বৃষ্টিতে দ্রুত রান তোলা, সেখানে ১৩২ বল খেলে এক রানও না করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড। ব্যাট হাতে রানের খাতা খুলতে না পারলেও উইকেট আগলে রেখে দলকে হার থেকে বাঁচিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে দুই দিনের ম্যাচে মুখোমুখি হয় নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে অবিচল থাকেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা। অন্যদিকে, ফিল্ডের লক্ষ্য ছিল যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।

নিজের সেই লক্ষ্যে সফলও হয়েছেন এই ব্যাটার। ১৩২ বল মোকাবিলা করেও কোনো রান করেননি তিনি। আধুনিক ক্রিকেটে যেখানে দ্রুত রান তোলাই ব্যাটারদের প্রধান লক্ষ্য, সেখানে ফিল্ডের কাছে দলের উইকেট বাঁচানোই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নর্দার্ন সাবআর্বস। জবাবে ইস্টার্ন সাবআর্বস তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২০৩ রানে। ফলে ফলোঅনে পড়ে দলটি।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফিল্ডের দৃঢ়তায় ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যায় ইস্টার্ন। ৪৬ ওভার ব্যাট করে ৬৬ রান তোলার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। ফলে পরাজয়ের হাত থেকে রক্ষা পায় ইস্টার্ন সাবআর্বস।

ফিল্ডের এমন ধৈর্যশীল ব্যাটিংয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ হিসেবে আখ্যা দিচ্ছেন। রান না করেও যে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়, ১৩২ বলের এই ইনিংস যেন তারই ব্যতিক্রমী উদাহরণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড। এবার সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও চোটের হানা
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন মার্নাস লাবুশেন। এবার তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
মাটিতে হলুদ বিন্দু দেখে খনন, মিলল প্রায় ২ কোটি টাকার সোনার খণ্ড
চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট