ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ওয়ানডে লড়াইয়ে রেকর্ডের ছড়াছড়ি। দুই দলের ব্যাটারদের তাণ্ডবে ম্যাচে উঠেছে ৮৫৯ রান। হ্যারি ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, জো রুটের ৮ হাজার রানের মাইলফলক, পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের প্রথম ৪০০ ছাড়ানো সংগ্রহ সব মিলিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে ম্যাচটি। তবে ৪৩০ রানের লক্ষ্য দিয়েও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। শ্রীলঙ্কা জিতেছে ২ উইকেটে।

দ্রুততম ডাবল সেঞ্চুরি ব্রুকের
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক খেলেন ১১৬ বলে ২০২ রানের দুর্দান্ত ইনিংস। মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ওয়ানডেতে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েন তিনি। এর আগে ১১৭ বলে এই কীর্তি ছিল ভারতের শুভমান গিলের। একই সঙ্গে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেন ব্রুক।

রুটের ৮ হাজার রান
ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জো রুট। ক্যারিয়ারের ১৯৭তম ম্যাচে এই কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৬ বলে ৬৯ রান করেন তিনি।

পাকিস্তানের মাটিতে প্রথম ৪০০
ইংল্যান্ডের ৪২৯ রান পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে কোনো দলের প্রথম ৪০০ ছাড়ানো সংগ্রহ। এর আগে পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৭৫ রান। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই রান করেছিল স্বাগতিক পাকিস্তান।

রান তাড়ায় শ্রীলঙ্কার নতুন ইতিহাস
৪৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

এক ম্যাচে ৮৫৯ রান
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৮৫৯ রান। ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে দুই দলের সর্বোচ্চ সম্মিলিত রানের তালিকায় এটি দ্বিতীয়। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে দুই দল মিলে করেছিল ৮৭৩ রান।

কারানের বোলিংয়ে বিব্রতকর রেকর্ড
ব্যাটারদের দাপটের ম্যাচে ইংল্যান্ডের বোলারদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে স্যাম কারানের বোলিংয়ে রীতিমতো রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। ৯ ওভারে ১০৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ওয়ানডেতে এক ইনিংসে ইংল্যান্ডের কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি।

এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান দিয়েছিলেন কারান। এবার নিজের সেই বিব্রতকর রেকর্ডই ভেঙেছেন তিনি।

সব মিলিয়ে রাওয়ালপিন্ডির এই ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়েছে দুই দল। তবে রেকর্ডের এত আয়োজনের পরও শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
জোহানেসবার্গ টেস্ট / রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার (১৫ নভেম্বর) প্রোটিয়ার মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক করছেন মাহফিজুল ইসলাম রবিন। এদিকে ৩ পেসারের সাথে ১ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া দক্ষিণ আফ্রিকা আগের দিন ঘোষণা করা একাদশ নিয়েই মাঠে নামছে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন। আরটিভি/এসআর
রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আছেন। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং জাতীয় দল। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই ও ফাইনাল ২৯ নভেম্বর। বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহামদ রুবেল, চৌধুরী রিজান, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।  আরটিভি/এসআর
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
আরও পড়ুন
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
আমাদের কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই: ডেপুটি স্পিকার