ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে বাকি ছয় টেস্টের চারটিতে জয় এবং অন্তত একটিতে ড্র করতে হবে টাইগারদের। কঠিন এই সমীকরণ নিয়ে অবশ্য বাড়তি চাপ নিতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং ফাইনালে খেলার সম্ভাবনাকে প্রেরণা হিসেবেই দেখছেন তিনি।

ফাইনালের টিকিট নিশ্চিত করার অভিযানে বাংলাদেশের প্রথম পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই সিরিজে ভালো ফল করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে কঠিন সমীকরণ নিয়ে আলাদা করে ভাবতে চান না শান্ত। তার বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এজন্য ম্যাচের পর ম্যাচ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার ওপরই গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত জানান, ফাইনালে খেলার সমীকরণকে চাপ হিসেবে না দেখে ইতিবাচকভাবে নিতে চান তারা। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের সেরাটা দিতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

এখন সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। ঘরের মাঠে এই লড়াইয়ে ভালো শুরু করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন আরও জোরালো হবে বাংলাদেশের।

নাজমুল হোসেন শান্ত বলেন,এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ) আমার কাছে, প্রেশার না ইন্সপায়ারিং। টেস্ট ক্রিকেটে এরকম সমীরকণের অনেক কিছু আসছে, এটা প্রেরণার। চাপ বলব না এই কারণে, আমরা যখন প্রস্তুতি শুরু করেছি বা এই সিরিজটা নিয়ে যখনই কথা বলেছি, আমরা চিন্তা করেছি যে গত কয়েকটা সিরিজে বা গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলছি।

তিনি আরও বলেন, আমরা বাড়তি কোনো কিছু করতে চাই না, প্রসেসটা ফলো করতে চাই। যে জিনিসটা পারি ওই জিনিসটা ১০০% দিয়ে করতে চাই। তাই এখানে আমি কারও কাছ থেকে বাড়তি কোনো এফোর্টও চাই না। এটা অনেক গুরুত্বপূর্ণ সিরিজ অবশ্যই। তবে আমরা প্রসেসটা ফলো করে যেভাবে রেজাল্ট পাচ্ছি ওই জিনিসটাই শুধু এক্সিকিউট করতে চাই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার।
১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি, নতুন দায়িত্ব পেলেন ধোনি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা