ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর টেস্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকাল অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় তিনি বলের আঘাতে চোট পান। চোটের কারণে মুশফিক ছিটকে পড়ায় তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।

মিরপুরের চেনা উইকেটের সুবিধা নিতে তিন স্পিনার সমন্বয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের পাশাপাশি রয়েছেন নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে জুটি বাঁধছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই চক্রের বাকি থাকা ৬টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় প্রয়োজন টাইগারদের।

তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দীর্ঘমেয়াদী সমীকরণ বা ফাইনালে যাওয়ার চাপ না নিয়ে তাদের মূল মনোযোগ এখন শুধুই এই মিরপুর টেস্ট জয় করা।

অন্যদিকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিয়ে কোনও সমীকরণ না থাকলেও সেরা পাঁচে থেকে চক্র শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
দিনের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে। মাত্র ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১২১ রানে পঞ্চম উইকেটও হারায়। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে।
হৃদয়ের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ কাগিসো রাবাদা
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
আরও পড়ুন
ব্র্যাডম্যানকে পেছনে ফেলে মুশফিকের অনন্য মাইলফলক
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
টাইগারদের স্পিন ট্র্যাকে জাদু দেখাচ্ছে ক্যারিবিয়ানরা, মহাবিপদে বাংলাদেশ