ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়কে নিয়ে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ দিকে চোটের শঙ্কা বাড়িয়েছে টাইগারদের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের মাঠ ছাড়ার ঘটনা।

বাঁ পায়ে ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, আগামীকাল আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তো হৃদয়?

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টের প্রথম দিন শেষে হৃদয়ের শারীরিক অবস্থা নিয়ে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার প্রত্যাশা, রাতের মধ্যে সুস্থ হয়ে উঠবেন এই ব্যাটার এবং পরদিন আবার ব্যাটিং করতে পারবেন।

দিন শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের চোট নিয়ে সালাউদ্দিন বলেন, ‘হৃদয়ের ক্র্যাম্প করেছিল। আশা করছি, রাতে ঠিক হয়ে যাবে। কাল আবার ব্যাট করতে পারবে।’

এদিকে উইকেটের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন বাংলাদেশের এই ব্যাটিং কোচ। তার মতে, উইকেটে বোলারদের জন্য যথেষ্ট সহায়তা রয়েছে। ভালো জায়গায় বল করতে পারলে বোলাররা সাফল্য পেতে পারেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাটাররা ভালোভাবেই পরিস্থিতি সামাল দিয়েছেন বলে মনে করেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এখানে বোলারদের জন্য কিছু আছে। ভালো বল করলে বোলাররা ভালো কিছু পাবে। আমাদের ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলে নিয়েছে। টপ অর্ডার ব্যাটাররা আরও ভালো করতে পারলে আরও ভালো অবস্থানে থাকতাম।’

ঢাকা টেস্টে ফলাফল আসার সম্ভাবনা নিয়েও আশাবাদী সালাউদ্দিন। তবে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে দ্বিতীয় দিনের পারফরম্যান্সের ওপর। আগামীকাল বাংলাদেশ ভালো করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে রাখা সম্ভব বলে মনে করছেন তিনি।

টেস্টের ফলাফল নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এই টেস্টে ফলাফল আসার সম্ভাবনা খুব বেশি। তবে নির্ভর করছে কালকের দিন ভালো করছি কি না।’

এখন বাংলাদেশের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে হৃদয়ের দ্রুত সুস্থ হয়ে ওঠা। কোচের আশা সত্যি হলে দ্বিতীয় দিনেই আবার ব্যাট হাতে দেখা যেতে পারে তাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনে স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মেঘলা আকাশের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে ফ্লাডলাইট জ্বালানো হয়। খেলা চলার একপর্যায়ে একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় খেলা। তখন ব্যাটিংয়ে ছিল বাংলাদেশ। পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আরটিভি/এসকে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল
মিরপুর টেস্টে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। এদিন ২৮ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। এতে তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল হক। বুধবার (২৮ অক্টোবর) সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নতুন বল হাতে উইকেটে উইন্ডিজ পেসারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।  তবে শুরুর সেই চাপ দারুণভাবে সামাল দেন সাদমান ইসলাম ও অভিজ্ঞ মুমিনুল হক। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন মূল্যবান ৫৯ রান (৮৮ বলে)।  বড় সংগ্রহের পথে এগোতে থাকা মুমিনুল ব্যক্তিগত ২৮ রান করে জোমেল ওয়ারিকানের স্পিনে কাটা পড়েন। ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ধরা পড়েন তিনি।  এরপর আর কোনো বিপদ হতে দেননি ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে জোমেল ওয়ারিকানের বলে ১৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।  আরটিভি/এসআর
মিরপুর টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুমিনুল
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।  বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন। বায়েজিদ বলেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে। মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।  আরটিভি/এসআর
যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক
মিরপুর টেস্ট / টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় তিনি বলের আঘাতে চোট পান। চোটের কারণে মুশফিক ছিটকে পড়ায় তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। মিরপুরের চেনা উইকেটের সুবিধা নিতে তিন স্পিনার সমন্বয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের পাশাপাশি রয়েছেন নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে জুটি বাঁধছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।  আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই চক্রের বাকি থাকা ৬টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় প্রয়োজন টাইগারদের। তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দীর্ঘমেয়াদী সমীকরণ বা ফাইনালে যাওয়ার চাপ না নিয়ে তাদের মূল মনোযোগ এখন শুধুই এই মিরপুর টেস্ট জয় করা। অন্যদিকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিয়ে কোনও সমীকরণ না থাকলেও সেরা পাঁচে থেকে চক্র শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।  বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।  আরটিভি/এসআর  
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
অস্ট্রেলিয়া সিরিজের আগে তামিম-হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি
দলের প্রয়োজনে আমি আক্রমণ করেছি: হৃদয়