ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনে স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

মেঘলা আকাশের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে ফ্লাডলাইট জ্বালানো হয়। খেলা চলার একপর্যায়ে একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় খেলা। তখন ব্যাটিংয়ে ছিল বাংলাদেশ।

পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। রাইজিং এশিয়া কাপে ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অবিশ্বাস্য তাণ্ডব চালান তিনি। সূর্যবংশী ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। তার ফিফটি পূর্ণ করতে লেগেছিল মাত্র ১৬ বল; অর্থাৎ পরের ফিফটি (সেঞ্চুরি) করতে তিনি খেলেছেন মাত্র ১২ বল। সেঞ্চুরি পূরণের পথেই তার ব্যাট থেকে আসে ১৪টি বিশাল ছক্কা। তার এই অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাদে দলীয় বিশ্বরেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে ভারত, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতরানের রেকর্ড। সূর্যবংশীর এই বিধ্বংসী ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের পুরোনো তিনটি বড় বিশ্বরেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে দ্রুততম সেঞ্চুরি (২৮ বল): লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেই রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। দ্রুততম দেড়শ (৪০ বল): এর আগে দ্রুততম ১৫০ রানের রেকর্ডটিও ছিল বৈভব সূর্যবংশীর দখলে। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে ১৫০ রান করেছিলেন তিনি। আজ মাত্র ৪০ বলে সেই মাইলফলক স্পর্শ করে নিজের রেকর্ডটিই নতুন করে লিখলেন এই ওপেনার। দ্রুততম ডাবল সেঞ্চুরি (৫২ বল): নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোয়েসের ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডটি আজ অবিশ্বাস্য ব্যবধানে ভেঙেছেন সূর্যবংশী। তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৫২ বলে। আরটিভি/এসআর
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ